দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ক্ষতি করে কাজ নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই 'রটনা' বার্তা রেলের
Indian Railway: দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ক্ষতি হোক তা চায়নি রেল! স্কাইওয়াক ভেঙে দেওয়া নিয়ে রেলের বিরুদ্ধে রটনা হচ্ছে। এমনটাই বার্তা দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মেট্রো রেলের কাজের জন্যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে চায় রেল (Indian Railway)।
মঙ্গলবার দুপুরে এমনই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (WestBengal CM)। এমনকি এই বিষয়ে রেল এবং কেন্দ্রকে কড়া বার্তা দেন তিনি। আর এরপরেই সন্ধ্যায় এমনটাই দাবি করল রেল (Indian Railway)। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে কোনও মন্তব্য করেননি কৌশিক মিত্র।

প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণেশ্বর মেট্রোর জন্যে ৯০ মিটার জমি চায় রেল। প্রান্তিক স্টেশনে ট্রেনটিকে ঘোরানোর জন্য ক্রসওভার পাচ্ছে না। ফলে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মেট্রোকে। আর সেজন্যেই কিছুটা জায়গা চায় রেল।
আর সেই দাবি জানিয়ে রেলের তরফে নবান্নকে একটি চিঠি দেওয়া হয়। রেল বিকাস নিগম লিমিটেডের তরফে এই চিঠি দেওয়া হয়। আর এরপরেই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন কোনও ভাবেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভেঙে ফেলা হবে না।
জীবনের শেষ রক্তবিব্দু দিয়ে তা রক্ষা করবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে একযোগে কেন্দ্র এবং রেলকে আক্রমণ শানান তিনি। শুধু তাই নয়, রেলমন্ত্রী (Indian Railway) থাকাকালীন তিনি কি কি কাজ করেছেন তাঁর সংক্ষিপ্ত উদাহারণ তুলে ধরে মুখ্যমন্ত্রীর মন্তব্য, কেন বিকল্প দেখা হচ্ছে না। এই বিষয়ে ফিজিক্যালি সার্ভে করার বার্তা দেন রেলকে। প্রয়োজনে সবরকম ভাবে তিনি সাহায্য করার কথা বলেন। মুখ্যমন্ত্রীর কথায়, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমার প্রাণের।
এহেন মন্তব্যের পরেই এই বিষয়ে মুখ খোলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুরো বিষয়টি রেল ভেবে দেখবে বলে দাবি করেছেন কৌশিকবাবু। তবে তাঁর দাবি, স্কাইওয়াকের ক্ষতি করার বিষয়ে যা বলা হচ্ছে তা রটনা। কখনই স্কাইওয়াকের ক্ষতি হোক তা চায় না রেল। এয়ারস্পেসে শুধু একটু জায়গা প্রয়োজন। কোনও জমির প্রয়োজন নয় বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।
শুধু তাই নয়, স্কাইওয়াকের ক্ষতি করে কোনও কাজ হোক, রেল চায়নি বলেও দাবি তাঁর। এই বিষয়ে আলোচনা করে অবশ্যই সমাধান বের হবে। কৌশিকবাবুর কথায়, রাজ্য সরকার নানা ভাবে রেলের প্রকল্পে সাহায্য করে। এই প্রকল্পে কোনও অসুবিধা হলে আমরা ভাবনাচিন্তা করব। রেলের তরফে এহেন বার্তার পরেই তৃণমূলের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর ধমকে কাজ হয়েছে।












Click it and Unblock the Notifications