যোগীর 'ট্রান্সফরমিং ইউপি'-র বিজ্ঞাপনে মমতার 'মা' ফ্লাইওভার ও বাংলার ম্যারিয়ট হোটেল
যোগীর 'ট্রান্সফরমিং ইউপি'-র বিজ্ঞাপনে মমতার 'মা' ফ্লাইওভার ও বাংলার ম্যারিয়ট হোটেল
প্রচার করতে গিয়ে আবারও মুখ পুড়ল যোগ সরকারের। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের পক্ষ একটি বিবৃতি একটি জাতীয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হয়েছে। যেখানে হেডলাইনে ইংরাজিতে বড় করে লেখা রয়েছে 'ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ' অর্থাৎ 'যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশের উন্নয়নমূলক পরিবর্তন।' কিন্তু এই বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের সময়ে হওয়া ডেভেলপমেন্ট বোঝাতে যে ছবি ব্যবহার করা হয়েছে তা আসলে কলকাতার ছবি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে তৈরি হওয়া ৯.২ কিমির মা উড়ালপুল ও তার পাশে থাকা বাংলার অন্যতম বড় পাঁচতারা হোটেল জেডব্লিউ ম্যারিয়টের ছবিই ব্যবহার করা হয়েছে যোগীর ইউপির উন্নয়নের ছবি তুলে ধরতে৷ এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে৷

দ্য সানডে এক্সপ্রেসে নামক একটি ইংরাজি সংবাদপত্রে একটি গোটা পাতাজুড়ে কলকাতার মা ফ্লাইওভার ও ম্যারিয়ট হোটেলের ছবি সহ যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে৷ যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। এর পাশাপাশি যোগ সরকারের পক্ষ থেকে মূল বিজ্ঞপ্তিটিও টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা নিউজপোর্টাল৷
যোগী সরকারের এই বিজ্ঞাপনের ছবি
নিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রোহিনী সিং নামের এক সাংবাদিকের ওই ছবি সহ টুইট রিটুইট করে লিখেছেন, যোগীর ট্রান্সফরমিং ইউপির মানে হল মমতা নেতৃত্বে বাংলায় পরিকাঠামোগত উন্নয়নের ছবি চুরি করে সেটা নিজের বলে চালানো৷ বিজেপির 'ডবল ইন্জিন সরকার' আসলে ব্যর্থ। এবং বিজেপির দাবি মতো সবচেয়ে উন্নত রাজ্যের আসল সত্যিটা বেরিয়ে পড়েছে।













Click it and Unblock the Notifications