Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিএসএফ আমাদের শত্রু নয়! কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করা উচিত নয়, মোদীকে বোঝালেন মমতা

বিএসএফ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে বিএসএফ ইস্যুতে সরব হব। সেই মতো আজ বুধবার প্রধানম

বিএসএফ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে বিএসএফ ইস্যুতে সরব হব। সেই মতো আজ বুধবার প্রধানমন্ত্রীর দফতরেই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করা উচিত নয়, মোদীকে বোঝালেন মমত

আর সেখানেই রাজ্যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে নিজের আপত্তির কথা প্রধানমন্ত্রীর কাছে জানান। একই সঙ্গে এই সিদ্ধান্ত ফের একবার ভেবে দেখারও কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিএসএফে ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। গত কয়েকদিন আগেই বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গ, পঞ্জাব সহ আরও এক রাজ্যে বিএসএফকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী এখনও থেকে সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত তল্লাশি সহ একাধিক কার্যকলাপ চালাতে পারবে সীমান্তরক্ষী বাহিনী। আর এখানেই আপত্তি তৃনমুল সরকারের। দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রিয় কাঠামোতে আঘাত।

শুধু তাই নয়, পিছন দরজা দিয়ে কেন্দ্রীয় শাসন চালানোর চেষ্টা বলেও অভিযোগ তৃণমূলের। শুধু তাই নয়, ইতিমধ্যে রাজ্য বিধানসভাতে প্রস্তাবও পাশ করা হয়েছে। এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বিএসএফ ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে। শূধু তাই নয়, এই সিদ্ধান্ত ফের একবার ভাবার কথাও বলেন বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে আরও বলেন, যুক্তরাষ্ট্রিয় কাঠামো রয়েছে। তাতে আঘাত করা উচিত নয়।

তবে বিএসএফ কখনই আমাদের শত্রু নয়, তা কার্যত এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন মমতা। পাশাপাশি না থেমেই তিনি আরও বলেন, সীমান্তে বিএসএফের এক্তিয়ার বাড়ানো হলে রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে। কারন রাজ্যের আইনশৃঙ্খলা রয়েছে। তবে সবরকম ভাবেই রাজ্য বিএসএফকে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

অন্যদিকে, বিএসএফের বিষয়ে কথা বলতে গিয়ে এদিন সাওম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, বিএসএফের কাজ সীমান্ত সামলানো কিন্তু গুলি চালানোতে মৃত্যু হচ্ছে। উল্লেখ্য, গিত কয়েকদিন আগে কোচবিহারের সিতাই সীমান্তে গুলি চালায় বিএসএফ। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এদিন মমতা তাঁর বক্তব্যে সেই ঘটনার প্রসঙ্গ টানেন।

অন্যদিকে বিএসএফ ছাড়াও এদিন একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মুখমন্ত্রী। পাশাপাশি আগামী বিশ্ব বানিজ্য সম্মেলনেও যোগ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+