ইন্ডিয়ার বৈঠকে পাশাপাশি বসেছেন মমতা রাহুল সীতারাম, বাংলায় জোটের রাজনীতি কী হবে?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফের জোটের বৈঠক। চতুর্থ বৈঠকে এবার আরও নিবিড় হওয়ার বার্তা। সেখানেই দেখা গেল আরেক ছবি। এক ফ্রেমে কার্যত ধরা পড়লেন তিন জন। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি।
দিল্লিতে মঙ্গলবার বিকেলের বৈঠকে তিন জনকে পাশাপাশি দেখতে পাওয়া যায়। মমতা ও সীতারামের মাঝখানে রাহুল গান্ধীকে বসে থাকতে দেখা যায়। বিভিন্ন সময় রাহুল ও সীতারাম একে অপরের সঙ্গে কথা বলেছেন। তবে মমতার সঙ্গে কথোপকথন সামান্য কম লক্ষ্য করা গিয়েছে।

বিজেপির বিরুদ্ধে একক প্রার্থী ঘোষণার কথা জোরদার হচ্ছে। একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে আগামী লোকসভা ভোটে লড়াই হবে। এই কথা জোরালো হয়েছে জোটের বৈঠকে। আর সেখানেই রাজ্য রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠবে। বাংলায় তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধী সিপিএম ও প্রদেশ কংগ্রেস।
জাতীয় স্তরের জোট বন্ধনে তাহলে কি এবার হাত মেলাতে হবে? আসন সমঝোতার পথেই কি আগামী দিনে এগোতে হবে রাজ্যের সিপিএম ও বাম নেতাদের? কংগ্রেসের নেতৃত্বই বা কী করবেন? সেই প্রশ্ন উঠছে। কারণ দিল্লির বৈঠক জোটের দিকে আরও অনেকটা এগিয়ে গেল। সে কথা মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়েচুরি জোটের বৈঠকে গিয়েছেন। শুরু থেকেই এই বিষয় নিয়ে জোর চর্চা হয়েছিল। পশ্চিমবঙ্গের সিপিএম নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে ভেতরে। তবে কোনওভাবেই রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়। পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা।
প্রদেশ কংগ্রেস নেতারাও তৃণমূলকে এই রাজ্যে আসন ছাড়তে রাজি নন। তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে লড়াই হবে লোকসভা নির্বাচনে। বাম ও কংগ্রেস নেতৃত্ব এমনই আশা রাখছে। কিন্তু জোটের ছবি কোথাও গিয়ে অন্য কথা প্রকাশ করছে কি?
আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম ইয়েচুরিকে দেখা গিয়েছিল। তাই নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। সিপিএম নেতারা প্রচারে গিয়ে কী কথা বলবেন? জোট রাজনীতিতে থেকে তৃণমূলের বিরোধিতা কীভাবে করা সম্ভব? সেই প্রশ্ন ইতিমধ্যেই অসংখ্য বার উঠেছে।
দিল্লির ছবি কোথাও গিয়ে আরও একবার সেই প্রশ্নকে জাগিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাহুল গান্ধী তার পাশে সীতারাম ইয়েচুরি বসেছেন। এক ফ্রেমে তিনজনকে পাওয়া যাচ্ছে। দেশের স্বার্থে জোটের ভবিষ্যতে তাহলে কি তিনজন আরও জোটের পক্ষে নিবিড় হলেন?
লোকসভা ভোটের সময় বাংলায় সমীকরণ কী হবে? তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications