রাহুল-মমতা লক্ষ্যে ফের মোদী বিরোধী ঐক্যে শান, এবার মহাজোট বৈঠক মোহালিতে

লোকসভা ভোটের ঘোষণা হয়ে যাবে যে কোনও দিনই। তার আগে মোদী হটানোর ডাক জোরদার করতে দ্বিতীয় মহাজোটের বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধীরা।

লোকসভা ভোটের ঘোষণা হয়ে যাবে যে কোনও দিনই। তার আগে মোদী হটানোর ডাক জোরদার করতে দ্বিতীয় মহাজোটের বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধীরা। দিল্লির পর মহাজোটের বৈঠক হবে মোহালিতে। আগামী ২৬ ফেব্রুয়ারি মোহালিতে বৈঠক করবেন বিজেপি বিরোধী দলগুলির সুপ্রিমো ও প্রতিনিধিরা।

রাহুল-মমতা বৈঠকে, লক্ষ্যে মোদী বিরোধী ঐক্যে শান

বাংলার মুখ্যমন্ত্রী তথা মোদী বিরোধী জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকারা কথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও। এছাড়াও থাকবেন শারদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লা, শরদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবরা। এছাড়াও মায়াবতী-অখিলেশ উপস্থিত না থাকলেও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এর আগে নয়াদিল্লিতে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বাড়িতে মহাজোটের বৈঠক হয়। সেই বৈঠকের শেষের মুহূর্তে আগমন ঘটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। এরপরই প্রাণ ফিরে পায় বৈঠক। আলোচনা শেষে বিরোধী জোটের নেতারা এক হয়ে বার্তা দেন। কোন পথে জোট চলবে, তা নিয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়।

শারদ পাওয়ার থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল, সবাই একবাক্যে বুঝিয়ে দিলেন, এই বৈঠক ফলপ্রসূও হয়েছে। রাহুল বলেছিলেন, গঠনমূলক বৈঠক হয়েছে। এই জোটের কো-অর্ডিনেশন করে চলা জরুরি। কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে চলব আমরা। মমতাও বলেন, আমরা জাতীয় স্তরে একসঙ্গে চলব। বিজেপি সরকারকে হটিয়ে জনতার সরকার গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মোদীকে হটাতে হবে। তাই ভোটের আগেই জোট গড়ে লড়ব আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+