'দাউদ সন্ত্রাসবাদী নয়'! কুখ্যাত ডনকে নিয়ে এ কি বললেন সন্ন্যাসিনী মমতা? পুরনো 'প্রেম' ভোলেননি?
ফের বিতর্কিত মন্তব্য বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির। এই বছরের শুরুতেই তিনি প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় তার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলেন। কিন্তু আধ্যাত্মিক পথ অনুসরণ করার পরেও প্রাক্তন বলিউড অভিনেত্রীকে নিয়ে বিতর্কের রেশ এখনও থামেনি। সম্প্রতি তিনি উত্তর প্রদেশের গোরক্ষপুরের একটি অনুষ্ঠানে গিয়ে আন্ডারওয়ার্ল্ড নেতা দাউদ ইব্রাহিমের নাম নিয়ে যা বললেন সেটা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।

ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত মমতা কুলকার্নির বলা কথার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা গেছে, "দাউদ ইব্রাহিমের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। হ্যাঁ, অন্য একজনের জন্য আমার নাম জড়িয়েছিল উনার সঙ্গে। কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, দাউদ ইব্রাহিম কোনওদিন দেশদ্রোহিতা করেননি কিংবা ভারতে বোমা বিস্ফোরণও ঘটাননি। আমি উনার সঙ্গে জড়িত নই ঠিকই, তবে দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদী নন। পার্থক্যটা বুঝতে হবে।"
তিনি আরও বলেন, "আপনারা যখন দাউদের নাম নেন, যাঁর সঙ্গে আমার নামটাও জড়িত, কোনওদিন কী শুনেছেন ও কোনও বোমা ব্লাস্ট করিয়েছে দেশে? দাউদের সঙ্গে তো আমার কোনোদিন দেখাও হয়নি।" মমতার এরকম মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিতর্কের শুরু হয়।
পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন যে, তিনি কখনও দাউদ ইব্রাহিমের সাথে দেখা করেননি এবং তিনি ভিকি গোস্বামীর নামও নেন। তিনি স্পষ্ট করে বলেন যে, দাউদ কিছুদিন ধরে তার সাথে যুক্ত ছিলেন, তবে তিনি কোনও দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন না।
নয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। জানা গিয়েছে যে, সঙ্গী ভিকি গোস্বামী এবং অন্যান্য সহ-অভিযুক্তদের সঙ্গে ২০১৫ সালের জানুয়ারিতে কেনিয়ায় মাদকপাচার কাণ্ডে নাম জড়ায় অভিনেত্রীর। এরপর ভারত ছেড়ে বিদেশে থাকা শুরু করেছিলেন তিনি।
২০০০ এর দশকের গোড়ার দিকে তিনি লাইমলাইট থেকে দূরে সরে যান। রাম লক্ষন, ওয়াক্ত হামারা হ্যায়, ক্রান্তিবীর, করণ অর্জুন, সবসে বড়া খিলাড়ি, আন্দোলন এবং বাজির মতো সফল হিন্দি ছবিতে অভিনয় করেছেন ২০০০ এর দশকের গোড়ার দিকে তিনি লাইমলাইট থেকে দূরে সরে যান। তিনি রাম লক্ষন, ওয়াক্ত হামারা হ্যায়, ক্রান্তিবীর, করণ অর্জুন, সবসে বড়া খিলাড়ি, আন্দোলন এবং বাজির মতো সফল হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার শেষ বলিউড ছবি মুক্তি পায় ২০০২ সালে। ২০০২ সালে তার শেষ বলিউড ছবি মুক্তি পায়।












Click it and Unblock the Notifications