অ-বিজেপি জোটের একটি শক্ত স্তম্ভ হলেন মমতা, বললেন কংগ্রেস নেতা অভিষেক সিংভি
অ-বিজেপি জোটের একটি শক্ত স্তম্ভ হলেন মমতা, বললেন কংগ্রেস নেতা অভিষেক সিংভি
শেষ একবছরে কংগ্রেসের সঙ্গে দূরত্বই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৪-র পর থেকেই লোকসভায় মোদীর বিরুদ্ধে মহাজোট গঠন করার চেষ্টা করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে মোদী বিরোধী রাজনীতির অন্যতম বড় মুখও তিনি৷ ২০১৬ এবং ২০২১ এ পচিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শক্তহাতে মোদী ঝড় রুখে দিয়েছেন মমতা৷ যে ২০১৪ পর দেশের খুব খব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই করে দেখাতে পেরেছেন৷

দূরত্ব কমছে? মমতার প্রশংসা করলেন কংগ্রেস নেতা!
২০২১ এর পর থেকেই তৃণমূল, টিম পিকে ও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচেষ্টায় নিজেকে লোকসভায় মোদীর সবচেয়ে বড় বিরোধী মুখ এবং বিজেপি-বিরোধী জোটের সভানেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছেন৷ এবার যেন সেই চেষ্টাতেই আরও একটি হাওয়া দিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিষেক সিংভি৷ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাঁকে অ-বিজেপি জোটের একটি 'স্তম্ভ' বলেছেন সিংভি

টুইটে কী লিখলেন অভিষেক সিংভি?
তবে এখানেই থেমে যাননি সিংভি। তিনি মমতার বিজেপি বিরোধিতাকে 'সময়ের দাবি' হিসেবে বর্ণনা করে বুধবার টুইটে লিখেছেন, 'নন- বিজেপি জোট এবং বিরোধিতা এখন সময়ের দাবি। মমতা এটিরই একটি স্তম্ভ। ২০২৪ এ বিজেপিকে হারানোর প্রতিটি উপাদানের জন্য রাজ্যে রাজ্যে সমন্বিতভাবে প্রতিরোধ ও দুটি ভাগে ভোট বিভাজনের প্রয়োজন রয়েছে৷ বিজেপির সেরা জয়গুলি কখনই জনপ্রিয় ভোটের ৩৯ শতাংশ অতিক্রম করবে না৷ মমতা এবং অন্য সকলকে অ-বিজেপি দলকে একত্রিত করে অবিজেপি জোট গড়ে চাপ তৈরি করতে হবে৷

বিজেপি-বিরোধীদের চিঠি দিয়েছেন মমতা!
সম্প্রতি বহরমপুরের ঘটনা ও তারপর একাধিক বিষয় নিয়ে প্রতিটি বিজেপি বিরোধী দলকে চিঠি লিখেছেন মমতা। সেখানে তিনি দাবি করেছেন বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করছে৷ এই চিঠির একদিন পরই সিংভির টিইট সাননে এসেছে৷ তবে সিংভি যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হোন না কেন, প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী কিন্তু এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে রাজী নন৷ উনি সংবাদমাধ্যমকে জানিয়েছেছেন, মমতা রাতে কি বলেন আর দিনে কী বলেন তার ঠিক থাকে না৷ উনি কখনও বলছেন কংগ্রেস শেষ। কখনও বলছেন সবাইকে এক হয়ে লড়তে হবে৷ আবার কখনও বলছেন বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে!

মমতা বলেছিলেন দেশে UPA বলে কোনও জোট নেই!
প্রসঙ্গত গত ডিসেম্বরে দিল্লি সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া কিংবা কংগ্রেসের অন্য কোন গান্ধীর সঙ্গে দেখা করেননি৷ উল্টে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বলেছিলেন দেশে ইউপিএ বলে কোনও জোটের অস্তিত্ব নেই৷ পাশাপাশি গোয়াতেও ভোট লড়তে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করার কথা ভাবেননি মমতা৷ স্বাভাবিকভাবেই আদৌও এই ২০২৪এর আগে বিজেপি-বিরোধী মমতা-কংগ্রেস জোট সম্ভব কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা!
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications