রাজ্যের সম্মতি নিয়ে জল ছাড়ে না ডিভিসি? মোদীকে ফের চিঠি লিখলেন মমতা
ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আরও একটি চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি অনেক সময় রাজ্যের সম্মতি ছাড়াই কাজকর্ম করে। জল ছেড়ে দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন। এমন কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নরেন্দ্র মোদীকে আবারও চিঠি লিখেছেন তিনি।
রাজ্যে প্রবল বন্যা পরিস্থিতি। গত এক দশকে এমন বন্যা বাংলায় হয়নি। এই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ছাড়া জলে এই 'ম্যান মেড বন্যা'। এমন মারাত্মক অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করা শুধু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি পর্যন্ত লিখেছেন তিনি। তার পালটা চিঠি দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক।

গত ২০ সেপ্টেম্বর বন্যা বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির পাল্টা দিয়েছিল কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক। রাজ্যের সম্মতি নিয়েই জলাধার থেকে ডিভিসি জল ছাড়ে। এই দাবি করেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সিআর পাতিল। যদিও বক্তব্যকে কিছুতেই মানতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তিনি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
জল শক্তি মন্ত্রক যে বক্তব্য রেখেছে, তা সঠিক নয়। অনেক সময়ই রাজ্যের সম্মতি মেনে ডিভিসি জল ছাড়ে না। চিঠিতে এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি মাইথন ও পাঞ্চেত বাঁধ পরিচালিত করে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও প্রতিনিধি রয়েছে। কেন্দ্রীয় জল কমিশন ও শক্তি মন্ত্রক এক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। রাজ্যকে না জানিয়েই কখনও জল ছাড়া হয়। এমন মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের অনুরোধও শোনা হয় না অনেক সময়। মাত্র সাড়ে তিন ঘণ্টার নোটিশে এবার ডিভিসি জল ছেড়ে দিয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের হাতে পর্যাপ্ত সময়ও ছিল না। এই গুরুতর অভিযোগ চিঠিতে তুলেছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির কাজকর্ম নিয়ে বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও মুখ্যমন্ত্রী বলেছিলেন।
গতকাল ২১ সেপ্টেম্বর দ্বিতীয় এই চিঠি মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে। ডিভিসির বিরুদ্ধে এবার ক্ষোভ অত্যন্ত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷












Click it and Unblock the Notifications