#Note Ban ইস্যু : আজ দলবল নিয়ে রাষ্ট্রপতি ভবনে মমতা, সঙ্গে নেই সিপিএম-কংগ্রেস

এদিন রাষ্ট্রপতি ভবনে মমতার সঙ্গী হবে শিবসেনার মতো বিজেপির সঙ্গী দল। এছাড়াও রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের মতো দল।

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : নোট বাতিল ইস্যুতে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করার সুযোগ পেয়েই দিল্লি চলে এসেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের দুর্ভোগের কথা জানাবেন তিনি।

আজ রাষ্ট্রপতি ভবনে মমতার সঙ্গী হওয়ার কথা শিবসেনার মতো বিজেপির সঙ্গী দলের। এছাড়াও রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের মতো দলও মমতার সঙ্গে রয়েছে। তবে আপ মমতার সঙ্গে যাচ্ছে না। কারণ শিবসেনার সঙ্গ তাদের পছন্দ নয়।

#Note Ban : আজ রাষ্ট্রপতি ভবনে মমতা, সঙ্গে নেই সিপিএম-কং

এদিকে নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মতোই কেন্দ্রের বিরোধিতা করলেও মমতার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে না বাম ও সিপিএম নেতারা। তাঁরা আলাদাভাবে যেতে পারে বলে জানা গিয়েছে।

নোট বাতিল ইস্যুতে এর আগে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে এককাট্টা হয়ে বৈঠক করেছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিএসপি, এসপি, জেডিইউ, আরজেডি, ডিএমকে সহ অনেকগুলি বিরোধী দল। তবে এগিয়ে এসেও মমতার সঙ্গী হল না সিপিএম-কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+