নরেন্দ্র মোদী 'ভোঁদা' না 'গাধা', উনি কোন 'হরিদাস পাল'? প্রশ্ন মমতার

নরেন্দ্র মোদী 'ভোঁদা' না 'গাধা', উনি কোন 'হরিদাস পাল'? প্রশ্ন মমতার
কলকাতা, ৮ মে : বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে একের পর এক অশালীন মন্তব্যের বাণ ছুঁড়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গাবাজ, গুজরাতের কসাই, শয়তান, হরিদাস পাল, নরেন্দ্র মোদীকে আক্রমণের তালিকায় মমতার নতুন 'কটু' সংযোজন 'গাধা' ও 'ভোঁদা'।

বুধবার কলকাতায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেত্রী মোদীর মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার মন্তব্যের কটাক্ষ করতে গিয়ে বলেন, উনি ভোঁদা না গাধা বলুন তো? মতুয়াদের তো ভোটাধিকার বর্তমানেই আছে। মতুয়াদেরই একজন আমাদের সরকারের মন্ত্রী আর এক জন বিধায়ক। কী পাগলের মতো ভুলভাল বকছেন উনি? কে হরিদাস পাল আমার, নিজের একটা বিধায়ক এরাজ্যে নেই, তাঁর মুখে এইসব প্রতিশ্রুতি।

শুধু তাই নয়, গতকালের একটি সভায় মমতা মোদীকে হনুমানের সঙ্গে তুলনা করে বলেন, উনি একটা লেজ লাগিয়ে নিয়েছেন, তারপর জ্বলন্ত লঙ্কার চারিপাশা উড়ে বেড়াচ্ছেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, অসমের হিংসার ঘটনায় দায়ী নরেন্দ্র মোদী। তিনি সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দিয়েছেন বলে তাঁর গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন মমতা। এমনকী বাংলাতেও মোদী এই পরিবেশই সৃষ্টি করতে চাইছে বলে মোদীর সমালোচনা করেছিলেন মমতা।

এদিনই রাজ্যে নরেন্দ্র মোদীর সভা ছিল কৃষ্ণনগর, বারাসত ও কলকাতা উত্তরে। বাংলাদেশী অনুপ্রবেশকারী প্রসঙ্গে মোদীর মন্তব্যের সমালোচনা করে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মমতা। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাশাপাশি মতুয়া সম্প্রদায়কে কাছে টানতে মোদী বলেন, আমরা ক্ষমতায় এলে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব। অন্যদলগুলি শুধু ওদের নিয়ে রাজনীতি করে। ভারতমাতার নামে মতুয়ারা স্লোগান দেন৷ তা সত্ত্বেও তাঁদের অনেকেই আজও এ দেশের নাগরিকত্ব পাননি কেন?

নরেন্দ্র মোদীর এই মন্তব্যকেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও একধাপ সুর চড়িয়ে এদিন নরেন্দ্র মোদীকে, গাধা ও ভোঁদা বলে মন্তব্য করেন। বিজেপির তরফে মমতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার ,সাধারণ সম্পাদক সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন মোদী সম্পর্কে তা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। এটা আসলে মুখ্যমন্ত্রী পদের অপমান করা। উনি খালি চেঁচাতেই পারেন। কাজের কাজ কিছুই পারেন না। তিনি নিজেকে প্রকৃতই কাগুজে বাঘ প্রমাণ করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+