লক্ষ্য ফেডেরাল ফ্রন্ট! মমতার নজরে দক্ষিণের একাধিক রাজ্য

২০১৯-এর নির্বাচনে মোদী বিরোধী জোট গঠনের লক্ষ্যে এবার দক্ষিণ ভারতে যাচ্ছেন তৃণমূল নেত্রীর তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ এপ্রিল তা়ঁর চেন্নাই যাওয়ার কথা রয়েছে।

২০১৯-এর নির্বাচনে মোদী বিরোধী জোট গঠনের লক্ষ্যে এবার দক্ষিণ ভারতে যাচ্ছেন তৃণমূল নেত্রীর তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ এপ্রিল তা়ঁর চেন্নাই যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে ডিএমকে নেতা এম করুণানিধি এবং তাঁর এমকে স্ট্যালিনের সঙ্গে জোট নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 লক্ষ্য ফেডারেল ফ্রন্ট! মমতার নজরে দক্ষিণের একাধিক রাজ্য

মোদী বিরোধী জোটের ভার আরও বাড়াতে চেষ্টার কসুর করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান দিল্লি সফরে উত্তর ভারতের একাধিক নেতার সঙ্গে যেমন কথা বলেছেন তেমনই মহারাষ্ট্রের শারদ পাওয়ারের সঙ্গেও কথা বলেছেন। দেবেগৌড়াকে উপদেশ দিয়েছেন কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করতে।

এর আগেই অবশ্য দক্ষিণের অপর রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে নবান্নেই কথা বলেছিলেন। চন্দ্রশেখর রাও কংগ্রেসকে বাদ দিয়ে জোট গঠনে জোর দিয়েছিলেন। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও। কেরলে ক্ষমতাসীন সিপিএমে বাদ দিলে বাকি থাকে তামিলনাড়ু। সেখানে ক্ষমতায় রয়েছে এআইএডিএমকে। সেখানকার বিরোধী ডিএমকে-কে পছন্দ করছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা ফেডেরাল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই সহযোগিতার বার্তা পাঠিয়েছেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন।

 লক্ষ্য ফেডারেল ফ্রন্ট! মমতার নজরে দক্ষিণের একাধিক রাজ্য

সনিয়া গান্ধী যতই বলুন না কেন কংগ্রেস নেতৃত্বাধীন জোট গঠনের কথা, সূত্রের খবর অনুযায়ী সেকথা আপাতত পাশে সরিয়ে রেখে জোটের একটা গঠনমূলক রূপ দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্লোগান একের বিরুদ্ধে এক লড়াই। তবে সেই বিষয়টি যে একরকম অসম্ভব তা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+