২৪-এর আগে মোদী-শাহের ঘরে ঢুকে চ্যালেঞ্জ, গুজরাটে ৩২ জায়গায় মমতার ভাষণ একুশে
২০২৪-কে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবার মোদী-শাহের রাজ্যে হানা দিতে চলেছে। একুশে জুলাই মোদী-রাজ্য গুজরাটে জাল বিছোচ্ছে তৃণমূল কংগ্রেস।
২০২৪-কে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবার মোদী-শাহের রাজ্যে হানা দিতে চলেছে। একুশে জুলাই মোদী-রাজ্য গুজরাটে জাল বিছোচ্ছে তৃণমূল কংগ্রেস। গুজরাটে মোট ৩২ জায়গায় একুশে জুলাই জায়ান্ট স্ক্রিন করে মমতা বন্যোরাপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। বাংলায় মোদী-শাহদের প্ল্যান ভেস্তে দেওয়ার পর এবার ঘরে ঢুকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল।

তৃণমূল এবার পরিকল্পনা করেছে, একুশে জুলাইয়ের শহিদ দিবসকে বাংলার ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দিতে। সেই কারণে দিল্লিতে এবার একুশে জুলাই পালনের পরিকল্পনা করে তৃণমূল। এছাড়া আরও অনেক রাজ্যেই একুশে জুলাই পালন করে বিরোধী ঐক্যের বার্তা দিতে চলেছে তৃণমূল তৎপর হয়ে উঠেছে।
তৃণমূল এই পরিকল্পনা করেছে ২০২৪-এ লোকসভা ভোটের লক্ষ্যে। তাঁরা বেছে নিয়েছে মোদী-রাজ্যকে। এছাড়া বিজেপিশাসিত অনেক রাজ্যেই পা দিতে চলছে তৃণমূল। একুশের ২১ জুলাইকে কেন্দ্র করেই তৃণমূল ছড়িয়ে পড়তে চাইছে ভিনরাজ্যে। কালবিলম্ব না করে জাতীয় রাজনীতিতে এবার খেলা শুরু করে দিতে চাইছে তৃণমূল।
তৃণমূল একুশের বিধানসভা জিতে ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করেছিল। সেই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে অন্য রাজ্যে সংগঠন বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। তা একুশে জুলাই থেকেই শুরু করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোররা ক্ষেত্র তৈরি করেছেন আগে থেকেই।












Click it and Unblock the Notifications