কংগ্রেসকে বাদ দিয়েই কি নতুন জোট? অখিলেশের সঙ্গে বৈঠকের পরেই নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের বৈঠক ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। পুরীতে যাওয়ার আগে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীতে গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাতেই নতুন জোট নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

মমতা-অখিলেশ বৈঠক
আজই রাজ্যে পা রেখেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে নেমেই জোটের বার্তা দিয়েছেন তিনি। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টি নেতা। বিকেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কিরণময় নন্দরও। মনে করা হচ্ছে ২০২৪-র লোকসভা ভোটের আগে জোট পোক্ত করতেই এই বৈঠক করবেন দুই নেতা।

অখিলেশ কী বললেন
বিমানবন্দরে নেমে অখিলেশ যাদব বলেছেন উত্তর প্রদেশে এবার তাঁরাই জিতবেন সেকারণে তারা এবার সবকটি আসনেই প্রার্থী দেবে। এদিকে বিধানসভা ভোটের ফলাফল কিন্তু অন্য কথা বলছে। উত্তর প্রদেশে অখিলেশের হয়ে প্রচার করেছেন মমতা। কাজেই লোকসভা ভোটে যে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই। তাই অখিলেশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

নতুন জোটের জল্পনা
২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে একজোট হতে শুরু করেছে অবিজেপি দলগুলি। ২০১৮-র লোকসভা নির্বাচনে মহাজোট এক হয়ে লড়লেও তেমন ভাবে বিজেপির বিরুদ্ধে কামাল দেখাতে পারেনি। কিন্তু তার পরে একের পর এক বিরোধী দলের ঘরে এজেন্সি হানার পর আবারও ২০২৪-র লোকসভা ভোটের আগে একজোট হতে শুরু করেছে অবিজেপি দলগুলি। একুশের ভোটে রাজ্যে বিজেপিকে হারিয়ে একাধিকবার বিরোধী ঐক্য চাঙ্গা করতে ময়দানে নেমেিছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তেমন ভাবে এগোয়নি কাজ। মমতা-অখিলেশের বৈঠককে সামনে রেখে নতুন করে জল্পনার পারদ মাথাচারা দিয়েছে।

কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই কী জোট
অবিজেপিকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা উদ্দেশ্য প্রণোদিতা ভাবেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। একাধিক রাজ্যে নির্বাচনের প্রচারে িগয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেছেন কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। তাই কংগ্রেসকে দিয়ে হবে না। পুরীতে গিয়ে আবার নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অখিলেশের সঙ্গে বৈঠকের পরে নবীন পট্টনায়কের বৈঠক ঘিরে নতুন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications