Mamata Banerjee: ৬ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন মমতা?

ইন্ডিয়া জোটের বৈঠক আগামী ৬ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেবেন না। তৃণমূল সুত্রে এই খবর প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজস্ব কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেই তিনি থাকবেন। এমনই সূত্র মারফত জানা যাচ্ছে।

মুম্বইতে শেষ সভা হয়েছিল ইন্ডিয়া জোটের পক্ষে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেননি। তার আগেই তারা দুজনে ওই জায়গা ত্যাগ করেছিলেন। তারপর থেকে ইন্ডিয়া জোট সম্পর্কে তেমন কোনও বক্তব্য তৃণমূলের পক্ষ থেকে উঠেও আসেনি।

Mamata Banerjee

তৃণমূল নেতৃত্ব জোটের পক্ষেই সওয়াল করছেন। কিন্তু কোনওভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াহুড়ো করতে চাইছেন না। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। কংগ্রেস কোনও রাজ্যেই অন্য বিরোধী দলের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েনি। চার রাজ্যে ফল প্রকাশ হয়েছে রোববার। কেবল তেলেঙ্গানায় কংগ্রেস সরকার গঠনের চেষ্টা করছে। কিন্তু বাকি তিন রাজ্যে কার্যত ধরাশায়ী কংগ্রেস শিবির।

তৃণমূল কংগ্রেস রীতিমতো কংগ্রেসের বিরোধিতা শুরু করে দিয়েছে। জমিদারি প্রথা কংগ্রেস চালাচ্ছিল। তার ফল হাতেনাতে পেয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা। এমনই বক্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। আগামী দিনে জোটে কংগ্রেসের ভূমিকা কী? সেই নিয়েও প্রশ্ন রয়েছে। জোটের অন্যতম মুখ হিসেবে কি মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবেন? সেই সম্ভাবনাও ক্রমশ তৈরি হচ্ছে বলে খবর।

এই মুহূর্তে দিল্লি যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখ দিল্লিতে মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের পক্ষে নেতৃত্বদের ডেকেছিলেন। দিল্লিতেই ওই দিন একটি বৈঠক করতে চাইছেন। কংগ্রেস নেতৃত্ব বন্দ্যোপাধ্যায়ের কাছে কি ফোন এসেছিল,? সেই প্রশ্ন থাকছে। তবে ওই দিন মুখ্যমন্ত্রীর নিজস্ব কর্মসূচি রয়েছে বলে খবর। সেখানেই তিনি যাবেন।

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ তিনি সেখান থেকে ফিরবেন। কাজেই তিনি কোনওভাবেই উপস্থিত থাকতে পারবেন না। দলের থেকে অন্য কাউকে প্রতিনিধি করে পাঠানো হবে কি? সেই সম্পর্কেও কোনও বার্তা পাওয়া যায়নি।

কাল সোমবার সংসদ ভবনে বিরোধী দলের বৈঠক রয়েছে। বেলা ১১ টায় সেই বৈঠক হওয়ার কথা। তৃণমূল সেখানে উপস্থিত থাকবে কি? সেই প্রশ্ন থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+