সেনার উদ্যোগে মুম্বইতে 'মহাজোট' অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের! থাকবেন মমতাও
সেনার উদ্যোগে মুম্বইতে 'মহাজোট' অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের! থাকবেন মমতাও
সামনেই লোকসভা নির্বাচন। আর ২৪ এর আগে ফের একজোট হচ্ছ বিরোধীরা। সম্প্রতি দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় একযোগে চিঠি লিখেছেন ১৩ বিরোধী দল। আর এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে একজোট হতে আরও বড় প্রস্তুতি বিরোধী শিবিরে। খুব শিঘ্রই বৈঠকে বসতে চলেছে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শিবসেনার উদ্যোগে মুম্বইতেই এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। আর সেই বৈঠকে তাৎপর্যপূর্ণ ভাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যা বিরোধী ঐক্যকে এক ছাতার তলায় আনার ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে শিবসেনা সাংসদ রঞ্জয় রাউত জানিয়েছেন, দেশের সাম্প্রতি পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হবে। আর যেখানে অ-বিজেপি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন রাউত। এর আগে সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার বার্তা দিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেই চিঠিতে সাড়া দিয়েই সেনার তরফে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।
আজ রবিবার একাধিক ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সঞ্জয় রাউত। আর তা বলতে গিয়েই তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। এই মুহূর্তে একের পর এক ইস্যুতে আলোচনা করতে চেয়েই এই চিঠি লেখা হয়েছিল। এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঠাকরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং আলোচনা করেছে। আর এরপরেই মহারাষ্ট্রে এমন ধরণের একটি বৈঠক দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।
যা ২৪ এর আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বৈঠক প্রসঙ্গে এদিন শিবসেনা সাংসদ আরও বলেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার, সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা সহ একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
তবে রাজনৈতিকমহলের মতে, এই বৈঠককে সামনে রেখেই আগামি লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করবেন বিরোধীরা। ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। যেখানে আগামী লোকসভার পরিকল্পনা জানিয়েছেন। এমনকি তাঁর কংগ্রেসের যোগদান নিয়েও শুরু হয়েছে জল্পনা। আর এর মধ্যে বিরোধীদের এই বৈঠকের প্রস্তুতি মোদী-শাহের বুকে কি কাঁপন ধরাবে? সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিকমহলের কারবারিরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications