পুরীর মন্দিরে মমতার প্রবেশে বাধা দেওয়ার ফতোয়ায় আটক ১ সেবাইত

পুরীর জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়েও রাজনীতি। তাঁকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলে ফতোয়া জারি সেবাইতদের।

পুরী, ১৮ এপ্রিল : পুরীর জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়েও রাজনীতি। তাঁকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলে ফতোয়া জারি সেবাইতদের। এই ঘটনায় সেবাইত সম্মিলনীর সম্পাদক সোমনাথ খুনটিয়াকে আটক করেছে পুলিশ। সেবাইত সম্মিলনীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংসের পক্ষে সওয়াল করেছিলেন। তাই তাঁর প্রবেশে বিরোধিতা করা হবে। এই ঘটনার পিছন বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

পুরীর মন্দিরে মমতার প্রবেশে বাধা দেওয়ার ফতোয়ায় আটক ১ সেবাইত


মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডে ধৃত দলীয় সাংসদ অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভুবনেশ্বর যাচ্ছেন। সেখানে তিনি সুদীপের সঙ্গে সাক্ষাতের পর বুধবার মুখ্যমন্ত্রী পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দিরে প্রবেশের সরাসরি বিরোধিতা করে সেবাইত সম্মিলনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল ওড়িশা প্রশাসন। সেবাইত সম্মিলনীর পক্ষে কড়া মনোভাব দেখিয়ে সম্পাদককে আটক করল পুলিশ। সেবাইতদের ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করলে লাখ লাখ ভক্তের ভাবাবেগে আঘাত লাগতে পারে। কারণ তিনি গোমাংসের পক্ষে সওয়াল করেছিলেন।

সোমনাথ খুনটিয়া আরও বলেন, ধার্মিক ও পরিষ্কার মনের মানুষেরাই মন্দিরে প্রবেশ করতে পারেন। অহিন্দু ও গোমাংসভক্ষণকারীদের মন্দিরে প্রবেশাধিকার নেই। যতক্ষণ না মুখ্যমন্ত্রী গোমাংস নিয়ে সঠিক মত প্রকাশ করছেন, ততক্ষণ তাঁকে ঢুকতে দেওয়া হবে না মন্দিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+