মমতার প্যাশন রাজনীতি, মেঘালয়ের মানুষের হৃদয় জিততে ভাষা শেখার আবদার জনসংযোগে

মেঘালয়ের মানুষের হৃদয় জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই তিনি উত্তর-পূর্বের এই রাজ্যে পা দিয়েছেন। মেঘালয়ে প্রথম জনসভা করে তাই তিনি শুধু রাজনৈতিক বার্তা দিলেন না, দিলেন সামাজিক বার্তা। মেঘালয়ের মানুষকে আপন করে নিতে তাঁদের কাছে ভাষা শেখার আবদারও করলেন মমতা।

রাজনীতি আমার প্যাশন

রাজনীতি আমার প্যাশন

বুধবার মেঘালয়ের গারো পাহাড়ের জনসভায় ফলাও করে মমতা বলেন, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার প্যাশন। মানুষকে ভালোবেসে রাজনীতি করি। মেঘালয়ে এসেছি, মেঘালয়ের মানুষের প্রতি ভালোবাসা থেকেই এখানে আসা।

মেঘালের ভাষা শিখিয়ে দেবেন

মেঘালের ভাষা শিখিয়ে দেবেন

একমাসের মধ্যে দুবার মেঘালয় সফরে গিয়েই মেঘালয়ের মানুষকে আপন করে নেওয়ার প্রচেষ্টা চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাষণের শুরুতেই বলেন, মেঘালয়কে স্যালুট জানাই। এর পর যখন আসব আপনাদের স্থানীয় ভাষা শিখে নেব। আপনারা আমাকে শিখিয়ে দেবেন।

ইউটিউব দেখেও শিখবেন ভাষা

ইউটিউব দেখেও শিখবেন ভাষা

এবার ফিরে গিয়ে ইউটিউব দেখেও তিনি মেঘালয়ের মানুষের ভাষা শিখবেন বলে জানান মমতা। বলেন, আমি ফের আপনাদের কাছে আসার আগে পর্যন্ত ইউটিউব দেখে শিখব আপনাদের ভাষা। তারপর আপনারা শিখিয়ে দেবেন। আপনারা আমার হৃদয়ে আছেন, হৃদয়ে থাকবেন।

মানুষের সরকার গড়তে চান মমতা

মানুষের সরকার গড়তে চান মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার তৃণমূলের নেতৃত্বে মানুষের সরকার গড়ে উঠবে মেঘালয়ে। আমি আপনাদের পাশে থাকতে রাজনীতি করি। বাংলায় বাম আমল থেকে রাজনীতি করছি। তখন থেকে আমার উপর অনেক হামলা হয়েছে। হামলা, অত্যাচার হওয়া সত্ত্বেও আমি লড়াই থেকে সরে আসিনি। এখন আমি আপনাদের জন্য লড়াই করব। সেই লড়াই থেকেও আমি সরে আসব না।

প্রক্সির সরকারের বদল চাই

প্রক্সির সরকারের বদল চাই

বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা পাঁচ বছরে কী কাজ করেছেন। তার রিপোর্ট কার্ড দিন। ওরা কোনওদিন কোনও কাজ করে না। শুধু বিভ্রান্তি ছড়ায়। আর বিজেপি এখানে প্রক্সির সরকার চালাচ্ছে। বিজেপিকে তাই একদম বিশ্বাস করবেন না। আমরাই একমাত্র আপনাদেরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উন্নততর প্রশাসন দিতে পারি। আমরাই বদলাতে পারি বিজেপির এই প্রক্সির সরকারকে।

মেঘালয়ের মানুষের সরকার

মেঘালয়ের মানুষের সরকার

কেন তিনি বললেন মেঘালয়ে প্রক্সির সরকার চলছে। তিনি বলেন, গুয়াহাটিতে এক ডিফ্যাক্টো চিফ মিনিস্টার আছেন মেঘালয়ের জন্য। এখান যে সরকারটা চলে সেটা হল প্রক্সির সরকার। আমরা আপনাদের যে সরকার দেব, সেটা হবে আপনাদের নিজস্ব সরকার। মেঘালয়ের মানুষের সরকার।

মানুষের পাশে থাকে তৃণমূল

মানুষের পাশে থাকে তৃণমূল

মমতা বলেন, মনে রাখবেন আমরা মাথা নীচু করি না। আমরা মানুষের পাশে থাকি, কৃষকদের সাহায্য করি। আমরা সব মানুষকে রেশন দিই। আমরা বিনামূল্যে চিকিৎসা দিই। আমরা স্টুডেন্টস ক্রিডেট কার্ড পর্যন্ত দিই। আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিই। আমরা মানুষকে নিয়ে চলি। আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন। তাহলেই একটা নতুন মেঘালয় তৈরি হবে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+