মুম্বইতে বাড়ি তৈরি করবে মমতা'র 'সরকার'! মহারাষ্ট্র সরকারের কাছে জমি চাইলেন মুখ্যমন্ত্রী

ক্যান্সারের চিকিৎসায় বহু মানুষ মুম্বইতে যান। মুলত সে রাজ্যের টাটা ক্যান্সার হসপিটালে চিকিৎসার জন্যেই যেতে হয় সাধারণ মানুষকে। কিন্তু সে রাজ্যে থাকার জায়গা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আর সেই বিষয়ে যথ

ক্যান্সারের চিকিৎসায় বহু মানুষ মুম্বইতে যান। মুলত সে রাজ্যের টাটা ক্যান্সার হসপিটালে চিকিৎসার জন্যেই যেতে হয় সাধারণ মানুষকে। কিন্তু সে রাজ্যে থাকার জায়গা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আর সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানে দাঁড়িয়ে এবার মহারাষ্ট্রের রাজধানীতে 'পশ্চিমবঙ্গ ভবন' বানাতে চান তিনি। আর সেদিকে তাকিয়েই মহারাষ্ট্র সরকারের কাছে জমি চাইলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী

আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী

গত সপ্তাহে মুম্বইয়ে সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুলত রাজ্যের জন্যে বিনিয়োগ টানতেই বাণিজ্য নগরীতে যান তিনি। আর সেখানে পৌঁছেই আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। কারন তিনি অসুস্থ। ফলে মহারাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীই তাঁর সঙ্গে দেখা করতে আসেন। আদিত্যের সঙ্গে ছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। রাজনীতি থেকে একাধিক বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।

সরকারের কাছে জমি চান মুখ্যমন্ত্রী

সরকারের কাছে জমি চান মুখ্যমন্ত্রী

আর সেই বৈঠকে মহারাষ্ট্র সরকারের কাছে জমি চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বাংলার জন্যে (Bengal Bhavan) বাড়ি বাড়ানোর জন্যে আদিত্যের কাছে জমি চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুলত টাটা ক্যান্সার হসপিটালে যারা চিকিৎসা করাতে আসেন তাঁদের এবং আত্মীয়দের থাকার জন্যে এই বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করতে চায় বলেও আদিত্যকে জানান মুখ্যমন্ত্রী। প্রাথমিক ভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানের আবেদনে সায় দিয়েছেন আদিত্য। এমনটাই সুত্রের খবর।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

শিবসেনার মুখপত্র সামানাতে রাউত লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুম্বইতে ইতিমধ্যে ওডিশা ভবন, উত্তরপ্রদেশ ভবন তৈরি হয়েছে। সামাজিক বিপ্লব থেকে শুরু করে দেশের স্বাধীনতা আনার ক্ষেত্রে বাংলার অবদান অস্বীকার করা যায় না। শুধু তাই নয়, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। আর তা ধরে রাখাটা উচিত বলে সেনা তাঁদের মুখপত্রে লিখেছেন।

১৮টি রাজ্য সেখানে বাড়ি বানিয়েছে।

১৮টি রাজ্য সেখানে বাড়ি বানিয়েছে।

মুম্বইতে জমির দাম আকাশ ছোঁয়া। যদিও একাধিক রাজ্য তাঁদের বাড়ি তৈরি করেছে নাভি মুম্বইতে। এক সরকারি আধিকারিকের কথা মতো ভাসি রেলওয়ে স্টেশনের আসা জমি নির্দিষ্ট করা রয়েছে রাজ্যগুলির ভবনের জন্যে। ১৮টি রাজ্য সেখানে বাড়ি বানিয়েছে। ব্যক্তিগত কাহ হোক কিংবা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মুম্বইতে আসলে সেই সমস্ত জায়গাতেই থাকেন সংশ্লিষ্ট রাজ্যের আধিকারিক থেকে সাধারন মানুষরা। ফলে সেখানেই এবার গড়ে উঠতে পারে বাংলার ভবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+