Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coromandel Express accident: কিছু তো একটা হয়েছে! রেলমন্ত্রীকে পাশে নিয়ে আশঙ্কা প্রকাশ মমতার

Coromandel Express accident: ট্রেন দুর্ঘটনা নিয়ে 'ষড়যন্ত্রে'র আশঙ্কা প্রকাশ ( Odisha Train Accident) মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে ভালো ভাবে তদন্তের কথা বললেন তিনি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। তার আগে ঘটনাস্থলেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই দুর্ঘটনা নিয়ে কার্যত চাঞ্চল্যকর শঙ্কা প্রকাশ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, কিছু তো একটা ঘটেছে। আর তা ভালো করে তদন্ত করে দেখা উচিৎ বলে দাবি তাঁর।

ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু তাই নয়, রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই রেলের সমন্বয় নিয়ে প্রশ্ন তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানান, রেলের সমন্বয়ের অভাব রয়েছে। এই বিষয়ে আরও যত্নশীল হতেও বার্তা প্রশাসনিক প্রধানের। আর হঠাত এমন বার্তায় রীতিমত অস্বস্তিতে পড়ে যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনার সূত্রপাত মৃতের সংখ্যা নিয়ে।

ঘটনাস্থলে দাঁড়িয়েই রেলমন্ত্রীর কাছে মৃতের সংখ্যা জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি তো শুনেছি মৃতের সংখ্যা ৫০০ হতে পারে! প্রত্যুত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, ২৩৮ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ততক্ষণে রেলের তরফে ২৬১ জনের মৃত্যুর খবর জানিয়ে দেওয়া হয়েছে।

যা শুনে কিছুটা মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এটা তো অনেক আগের। অন্যদিকে দেখা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভারতীয় রেল এবং ওডিশা সরকারের সঙ্গে কাজ করার কথাও এদিন জানান তিনি।

পাশাপাশি ক্ষতিপূরণও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রেলের তরফে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। রাজ্যের মানুষদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে যেভাবে ওডিশা সরকারকে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করছে সে বিষয়েও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭০ টি এ্যাম্বুলেন্স, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+