Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: নিতিনের পাশে দাঁড়িয়ে নির্মলাকে বার্তা মমতার! না মানলে পথে নামার হুঁশিয়ারি

Mamata Banerjee: জীবন এবং চিকিৎসা বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করা হোক। এই বিষয়ে আবেদন জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছেন নিতিন গডকড়ী। খোদ মোদী সরকারের মন্ত্রীর এহেন চিঠি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই ইস্যুতে এবার সুকৌশলে মোদী সরকারের উপর চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিতিন গডকড়ীর পাশে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, অবিলম্বে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। আর তা না হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) । বলে রাখা প্রয়োজন, দেশের বহু মানুষ জীবন বিমা, চিকিৎসা বিমার জন্য প্রিমিয়াম জমা দেন।

Mamata Banerjee

তা নেহাত কম নয়। বেশ মোটা অঙ্কের। আর সেই প্রিমিয়ামের সঙ্গে ধার্য হয় জিএসটি। যা ১৮ শতাংশ। ফলে এককালীন মোটা অঙ্কের টাকা দিতে হয় বিমা গ্রাহককে। যা নিঃসন্দেহে মধ্যবিত্তের উপর চাপের বিষয়। আর সেই জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছে খোদ সতীর্থ নির্মলাকে চিঠি লিখেছেন নীতিন গড়কড়ি।

নাগপুর ডিভিশনাল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের একটি স্মারকলিপির উপর ভিত্তি করে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। যেখানে মানুষের সমস্যার কথা তুলে ধরা হয়েছে। খোদ কেন্দ্রীয় এক মন্ত্রী তাঁরই সতির্থকে জিএসটি কমানোর দাবি জানিয়ে চিঠি দিচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডলে কার্যত গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে একেবারে একহাত নিয়েছেন।

বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, জিএসটি নেতিবাচক একেবারেই এই ক্ষেত্রে। মানুষের মৌলিক চাহিদা পূরণের বিরুপ প্রতিক্রিয়া ফেলছে। ফলে অবিলম্বে জীবন এবং চিকিৎসা বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সরকার নজর না দিলে আগামী দিনে রাস্তায় নামারও হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্য সভায় সরব হয়েছেন তৃণমূলের দুই সাংসদ।

জিএসটি প্রত্যাহারের দাবি জানান দোলা সেন এবং সাকেত গোখলে। সরাসরি জিএসটি প্রত্যাহারের দাবি জানান তাঁরা। শুধু তাই নয়, সরাসরি নিতিন গডকড়ীকে সমর্থন জানিয়ে তৃণমূল সাংসদরা বলেন, অবিলম্বে নির্মলা সীতারমনের উচিৎ বিষয়টি মেনে নেওয়া। শুধু রাজ্যসভায় নয়, আগামীদিনে এই বিষয়ে লোকসভাতেও সরব হবেন তৃণমূল সাংসদরা। এমনটাই জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+