JEE-NEET পরীক্ষা নিয়ে শক্তি বাড়াচ্ছে মহাজোট,স্থগিত না হলে সুপ্রিম কোর্টে যেতে চান মমতা
JEE-NEET পরীক্ষা নিয়ে শক্তি বাড়াচ্ছে মহাজোট,স্থগিত না হলে সুপ্রিম কোর্টে যেতে চান মমতা
করোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা বাতিলের দাবিতে জোট বাঁধতে শুরু করেছেন বিরোধীরা। বুধবার এই নিয়ে অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই পরীক্ষার বিরোধিতায় সুপ্রিম কোর্টের যাওয়ার কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টে যেতে চান মমতা
JEE-NEET পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে যেতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে বলেছেন যদি আইনি পথে পরীক্ষা আটকানোর সুযোগ থাকে সেটা ভেবে দেখা উচিত। তাহলে এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা যায়। তিনি বলেছেন করোনা পরিস্থিতির মধ্যে কোনও ভাবেই এই দুটি সর্বভারতীয় পরীক্ষা সম্পন্ন করা কোনও রাজ্য সরকারের পক্ষেই সম্ভব নয়। পরীক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে দাবি করেছেন মমতা।

বিরোধিতায় সোনিয়া
সুপ্রিম কোর্টে যাওয়ার কথা না বললেও পরীক্ষা নেওয়ার বিরোধিতায় সরব হয়েছেন। করোনা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে দেশে তাতে পরীক্ষা নেওয়া একেবারেই নিরাপদ নয় বলে দাবি করেছেন তিনি। ছাত্রছাত্রীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। এভাবে পরীক্ষা তাঁরা দিতে পারবেন না।

মমতা-সোনিয়াকে সমর্থন নবীনের
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তিনি পরীক্ষা বাতিলের কথা না বললেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে আবার সুব্রহ্মণ্যম স্বামীও এই পরীক্ষার বিরোধিতা করে টুইট করেছেন।

কেজরিওয়াল সরকারও পরীক্ষা বাতিল চান
এদিকে আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মণীশ সিসোদিয়া। তিনি মুখ্যমন্ত্রীর মত জানিয়ে বলেছেন রাজ্য সরকার পরীক্ষা বাতিল চায়। কোনওভাবেই এই করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।












Click it and Unblock the Notifications