Mamata Banerjee: চলতি মাসেই পঞ্জাব সফরে মমতা, লোকসভা ভোটের আগে বৈঠকে তিন মুখ্যমন্ত্রী
লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইন্ডিয়া জোটের সঙ্গে প্রথম দিকে আলোচনায় থাকলেও পরে কিন্তু ভোটে একসঙ্গে না লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল লোকসভা ভোটে কী রণকৌশল নেন সেটার দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।
এই আবহেই চলতি মাসে পঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই পঞ্জাব সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো । এই সফরে তিনি সাক্ষাৎ করবেন আপ শাসিত রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে। লোকসভা ভোটের আগে মমতা কেজরিওয়াল বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

এরপর সেই দিন রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরওয়াল এবং ভাগবত মানের সঙ্গে বৈঠক করবেন তিনি। লোকসভা ভোটের রণকৌশল এবূং বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইেয়র রণকৌশল নিয়েই এই তিন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে বলেই সূত্রের খবর। কারণ বিজেপির বিরোধিতা করলেও লোকসভা ভোটে এখনও পর্যন্ত একলা লড়াইয়েরই বার্তা দিয়েছেন মমতা -কেজরিওয়াল।
বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না। যদিও কংগ্রেস এখনও বলে চলেছে, জোট নিয়ে আলোচনা চলছে। ইন্ডিয়া শক্তিশালী রয়েছে। কিন্তু ধীরে ধীরে শরিকদলগুলি একা লড়ার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। পঞ্জাবে আম আদমি পার্টি। শুধু তাই মমতার পঞ্জাব সফর আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ। সম্প্রতি দিল্লিতে ফের কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের সমর্থনে বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন মমতা। পাশাপাশি আজ মমতা মনে করান, কৃষকরাই দেশের সবার ভরণপোষণ করে। এই আবহে মমতার প্রশ্ন, 'কৃষকরা তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন। তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হলে আমাদের দেশ কীভাবে এগিয়ে যাবে? দেশের কৃষকদের উপর বিজেপির এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। '












Click it and Unblock the Notifications