Niti Aayog: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেজরিওয়াল, কে কে যোগ দিলেন না নীতি আয়োগের বৈঠকে
নয়া সংসদ ভবনের উদ্বোধনের ঠিক আগের দিন দিল্লিতে মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগ (NITI Aayog)-র বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানিয়েছেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ েদবেন না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন নীতি আয়োগের এবারের বৈঠকে যোগ দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

একদিকে যখন নয়া সংসদ ভবনে উদ্বোধনে কেন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি তাই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সহ ১৯টি বিরোধী রাজনৈতিক দল আগামীকালের সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে। তার আগের দিন নীতি আয়োগের বৈঠকেও চার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। মোদী সরকার দিল্লির আমলাদের নিয়োগ প্রক্রিয়াও নিজের হাতে নেওয়ার জন্য অর্ডিন্যান্স এনেছে। তার প্রতিবাদে সরব হয়েছেন কেজরিওয়াল। একাধিক অবিজেপি রাজ্যে গিয়ে তাঁদের কাছে সমর্থন আদায় করছেন তিনি।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সঙ্গেও বৈঠক করে সমর্থন চেয়েছেন তিনি। দেখা করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও। তারই প্রতিবাদ জানিয়ে আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে যোগ দেননি নীতি আয়োগের বৈঠকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications