Mamata Banerjee: প্রতিহিংসার রাজনীতি চলছে, দলীয় মুখপাত্রের গ্রেফতারি নিয়ে পুষ্কর থেকে বিজেপিকে নিশানা মমতার

Mamata Banerjee: প্রতিহিংসার রাজনীতি চলছে, দলীয় মুখপাত্রের গ্রেফতারি নিয়ে পুষ্কর থেকে বিজেপিকে নিশানা মমতার

দলের মুখপাত্র সাকেত গোখেলকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। পুস্করে পৌঁছে মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন সাকেত গোখেল মোরবি ব্রিজ দুর্ঘটনার একটা খবর নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মাত্র সেটাকে সাইবার ক্রাইমের আওতায় এনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করছে গুজরাত পুলিশ। পুরোটাই রাজনৈতিক উদ্দেশেয এবং প্রতিহিংসা বশত তাতে কোনও সন্দেহ নেই।

বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানে পৌঁছনোর আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলকে। গুজরাত পুলিশ জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করে। রাজস্থানের পুস্করে পৌঁছে দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। সেকারণেই মিথ্যে অভিযোগ করে ফাঁসানো হয়েছে। বিজেপিই একমাত্র এটা করতে পারে বলে দাবি করেছেন তিনি।

গ্রেফতার সাকেত গোখেল

গ্রেফতার সাকেত গোখেল

গতকাল দিল্লি থেকে জয়পুরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেল। রাত ৯টা নাদাজ তিনি জয়পুের পৌঁছন। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিল গুজরাত পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় সাকেতকে। তার িবরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ করা হয়েছিল। মোরবি কাণ্ড নিয়ে টুইট করায় সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। সাকেতকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেেছন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মমতা

কী বললেন মমতা

যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাতে যাবেন সেদিনই এই ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। ডেরেক ওব্রায়েন প্রথম টুইট করে সাকেতেক গ্রেফতারির কথা জানান। এদিকে রাজস্থানের পুস্করে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সাইবার ক্রাইমের যে ধারায় সাকেতকে গ্রেফতার করা হয়েছে। সেরকম কোনও অপরাধ সাকেত করেননি। মোরবি সেতু সুর্ঘটনা নিয়ে একটা খবর মাত্র শেয়ার করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর নামেও সোশ্যাল মিডিয়ায় একাধিক কথা লেখা হয়। কিন্তু তার জন্য তিনি গ্রেফতারের মত পদক্ষেপ করেননি।

পুস্করে ব্রাহ্মা মন্দিরে পুজো

পুস্করে ব্রাহ্মা মন্দিরে পুজো

আজমঢ় শরিফে দরগায় চাদর চড়িয়ে সোজা পুস্করে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ত্রিস্তরীয় নিরাপত্তায় আজমেঢ় শরিফে যান তিনি। সেখানে চাদর চড়িয়ে তিনি পুস্করে যান। সেখানে ব্রহ্মা মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে একমাত্র পুস্করেই ব্রাহ্মার মন্দির রয়েেছ। সেকারণে সেখানে পুজো করে আরতি করেন তিনি। মমতার েই আজমেঢ় এবং পুস্কর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+