Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাওড়ার ঘটনায় কড়া বার্তা মমতার! সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছে বিজেপি

রামনবমীর মিছিল ঘিরে একেবারে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার শিবপুর থানা এলাকা। রাম নবমীর মিছিল যাওয়ার সময়ে হামলার অভিযোগ। আর এই অভিযোগে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার রামরাজাতলায় রামনবমীর শোভাযাত্রায় যখন অংশ নিয়েছেন সেই সময়েই এই শিবপুরে মিছিলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।

এক নজরে ঘটনা

এক নজরে ঘটনা

জানা যাচ্ছে, রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা এগোলেই মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গিয়েছে। মুহুর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এমনকি বেশ কয়েকটি দোকান এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসে পুলিশ ও র‍্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। কারা এই হামলা চালালো তা পুলিশ খতিয়ে দেখছে।

চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও এই ঘটনায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বারবার বলেছিলাম যাতে কোনও অশান্তি না। এমনকি আগে থেকে যাতে মিছিলের রুট ঠিক করে দেওয়া হয় সেই নির্দেশও পুলিশকে দিয়েছিলাম বলে দাবি প্রশাসনিক প্রধানের। এরপরেই হাওড়ার ঘটনা কীভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি মানবিক হলেও এই সমস্ত বিষয়ে খুবই রাফ এন্ড টাফ। আজকের ঘটনায় যারা ঢুকতে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাঁর অভিযোগ, মিছিলে বুলডোজার ব্যবহার করা হয়েছে। কে তা ব্যবহার করতে অনুমতি দিল? প্রশ্ন মমতার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দায় ঠেলছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দায় ঠেলছে বিজেপি।

অন্যদিকে এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দায় ঠেলছে বিজেপি। আইটি সেলের প্রধান অমিত মালব্য এই বিষয়ে টুইট করেছেন। সেখানে তাঁর দাবি, হিন্দু ভাবাবেগকে অবজ্ঞা করেন বলেই রামনবমীর দিন ধর্নায় বসেছেন মমতা। টুইটে বিজেপি নেতার আরও দাবি, ''মুখ্যমন্ত্রী রামনবমীতে মুসলিম এলাকাগুলি এড়িয়ে যাওয়ার কথা বলেছিলেন যেহেতু রমজান চলছে। কিন্তু তিনি ভুলে গেছেন নবরাত্রির জন্যেও হিন্দুরাও উপবাসে রয়েছে। পশ্চিমবঙ্গের সরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই ঘটনার দায় সরাসরি মমতার''।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+