সিদ্ধারামাইয়ার শপথ মঞ্চে মমতা-সোনিয়া! থাকবেন একাধিক মোদী বিরোধী মুখ
কর্নাটকে বড় জয় কংগ্রেসের! আর তা লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন দিয়েছে কংগ্রেসকে শিবির। শুধু তাই নয়, বিপুল ভোটে এই জয়ে কার্যত চাঙ্গা বিজেপি বিরোধী শক্তিগুলিও। এবার কংগ্রেসের শপথ মঞ্চে ফের একবার বিরোধী ঐক্যের ছবি দেখবে দেশ।
আগামী ২০ মে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সিদ্ধারামাইয়া। ডেপুটি মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেবেন ডিকে শিবকুমার। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে গোটা রাজ্যজুড়ে সাজো সাজো রব। তবে এই শপথগ্রগণ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রণ পাবেন তা নিয়ে একটা জল্পনা ছিল।

বিশেষ করে কোন কোন বিরোধী নেতা আমন্ত্রণ পাবেন তা নিয়েও রাজনৈতিকমহলে জোর জল্পনা তৈরি হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে সিদ্ধারামাইয়ার শপথে আমন্ত্রণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ইতিমধ্যে সেই আমন্ত্রণপত্র তৃণমূল সুপ্রিমোর কাছে পৌঁছে গিয়েছে বলে খবর। তবে তিনি যাবেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। যদিও সম্প্রতি শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি কি এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন সেদিকেই নজর সবার।
পাশাপাশি এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলাকে, অশোক গেহলট, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন।

থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, অখিলেশ জাদব, শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব। এছাড়াও ফারুক আবদুল্লাহ এবং ওডিশার নবীন পট্টনায়ককেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ফলে লোকসভার আগে কর্নাটকের মঞ্চই বিরোধী জোটের মঞ্চ হয়ে উঠতে চলেছে বলে জানা গিয়েছে। কেন্দ্র থেকে মোদীকে সরাতে সমস্ত বিরোধী জোটকে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#KarnatakaCM swearing-in ceremony | Karnataka Congress has extended invitations to Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi Vadra.
— ANI (@ANI) May 18, 2023
Chhattisgarh CM Bhupesh Baghel, Rajasthan CM Ashok Gehlot, Himachal Pradesh Sukhvinder Singh Sukhu, Jharkhand CM Hemant Soren, Tamil Nadu CM… pic.twitter.com/5vmBRa3YMj
তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধীরা একহলে ঝড়ে নাকি উড়ে যাবে মোদী সরকার। সেখানে দাঁড়িয়ে এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথে এর আগে বিজেপি বিরোধী জোটকে একহতে দেখা গিয়েছিল। এবার ফের একবার সেই দৃশ্যই দেখতে চলেছে দেশের মানুষ।
যদিও এই বিষয়টিকে গুরুত্বকে দিতে নারাজ বিজেপি। নেতৃত্বের দাবি, থার্ড ফ্রন্ট গঠনের চেষ্টা বহুবার হয়েছে। কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। এবারও তাই হবে বলে দাবি বিজেপির।












Click it and Unblock the Notifications