দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ! প্রতিবাদ মমতার, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়েছে। বাকি আরও ছয় দফা। তারই মধ্যে তুমুল বিতর্ক দূরদর্শনের লোগোর রং বদল নিয়ে।

দূরদর্শনের লোগোর রং বদলে গেরুয়া করা হয়েছে। এবার তার প্রতিবাদে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024

এক্স হ্যান্ডলে আজ মমতা লেখেন, দেশব্যাপী যখন সাধারণ নির্বাচন চলছে তার মধ্যে দূরদর্শনের লোগোর আচমকা গৈরিকীকরণে আমি স্তম্ভিত! এটা পুরোপুরি অনৈতিক, বেআইনি। এই পদক্ষেপ জোরালোভাবে বুঝিয়ে দিচ্ছে, জাতীয় টিভি চ্যানেল বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে।

এই নগ্ন গেরুয়াপন্থী পদক্ষেপ কীভাবে নির্বাচন কমিশন অনুমোদন করল, সে প্রশ্নও তুলেছেন মমতা। তিনি মনে করছেন, এই পদক্ষেপ আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। এই সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয়, দূরদর্শনের পুরানো লোগোর নীল রং যাতে ফিরিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনকে তা সুনিশ্চিত করার দাবি জানান মমতা।

প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা রাজ্যসভার সাংসদ জহর সরকার এক্স হ্যান্ডলে লিখেছেন, ন্যাশনাল ব্রডকাস্টার দূরদর্শনের লোগো গেরুয়া করা হয়েছে। প্রাক্তন সিইও হিসেবে এই গৈরিকীকরণ দেখে মনে হচ্ছে, প্রসার ভারতী আর নেই। এটা এখন প্রচার ভারতীতে পরিণত হয়েছে।

কংগ্রেসের মণীশ তিওয়ারি ২০১২ থেকে ২০১৪ অবধি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলেন। তিনি এর সাক্ষাৎকারে বলেছেন, এর মাধ্যমে স্পষ্ট সমস্ত সরকারি প্রতিষ্ঠানকেই গৈরিকীকরণ করার চেষ্টা চলছে। এতে দেশের জাতীয় সম্প্রচারকারী সংস্থার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে বাধ্য।

দূরদর্শনের তরফে এই লোগোর রং বদলে রাজনৈতিক কোনও প্রভাব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফে পাল্টা দাবি করা হচ্ছে, ১৯৫৯ সালে দূরদর্শন যখন প্রথম চালু হয় তখন তার রং গেরুয়াই ছিল। সেই পুরানো লোগোর রং ফিরিয়ে আনা হয়েছে।

প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদীর দাবি, দূরদর্শনের লোগোর রং গেরুয়া করা হয়নি। এটা কমলা রং। শুধু লোগো নয়, দূরদর্শনের চ্যানেলগুলির সামগ্রিক লুক, সম্প্রচারের ধরনেও বিগত ৬ থেকে ৮ মাস ধরে পরিবর্তন আনার প্রক্রিয়া চলছে। ফলে যে বিতর্ক তৈরি হয়েছে তা কাম্য নয়। উল্লেখ্য, দূরদর্শনের লোগো বিভিন্ন সময় নীল, হলুদ ও লাল ছিল। তবে তা নিয়ে আগে এমন বিতর্ক হয়নি।

ফলে কমলা না গেরুয়া, দূরদর্শনের লোগোর আসল রং কী, তা নিয়ে তুঙ্গে চর্চা। বিজেপির একাংশ গেরুয়াকে স্বাগত জানালেও প্রসার ভারতী কমলা বলে দাবি করায় বিতর্ক থামার লক্ষণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+