অমিত শাহের ডাকা বৈঠক এড়ালেন মমতা! স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিনিধিত্ব এডিজির

হরিয়ানার সুরজকণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিয়ানার সুরজ কুণ্ডে ২ জিনের চিন্তন শিবিরের সূচনা করেন অমিত শাহ। সেখানে এডিজি পদ মর্যাদ

হরিয়ানার সুরজকণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিয়ানার সুরজ কুণ্ডে ২ জিনের চিন্তন শিবিরের সূচনা করেন অমিত শাহ। সেখানে এডিজি পদ মর্যাদের এক আধিকারিককে রাজ্যের প্রতিনিধি করে পাঠানো হয়েছে।

প্রত্যেক রাজ্যে এনআইএ-র শাখা

এদিন হরিয়ানার সূরককুণ্ডে ২ দিনের চিন্নত শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইএকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। ২০২৪-এর মধ্যে প্রত্যেক রাজ্যেই এনআইএ-র শাখা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, তিন সি-এর ওপরে গুরুত্ব দিতে হবে। যা হল কো-অপারেশন, কো-অর্ডিনেশন এবং কোলাবোরেশন।

বৈঠকে অনুপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়

সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই চিন্তন শিবিরে যোগ দেননি। শিবিরে রাজ্যের তরফে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা কিংবা পুলিশের ডিজি মনোজ মালব্যকেও পাঠানো হয়নি। সেখানে রাজ্যের প্রতিনিধি করে পাঠানো হয়েছে এডিজি হোমগার্ড নীরদ সিংকে। নয়া দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার রাম দাস মীনাও এই শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

 উৎসব আর অনুষ্ঠানে ব্যস্ত

উৎসব আর অনুষ্ঠানে ব্যস্ত

পশ্চিমবঙ্গ সরকারের এক শীর্ষ কর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন উৎসবের পাশাপাশি পরপর বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে রাজ্যে। ভাইফোঁটার পরে রয়েছে ছট পুজো। সেই কারণে মুখ্যমন্ত্রীর পক্ষে রাজ্য ছাড়া সম্ভবপর নয়। একই কারণে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিও রাজ্য ছাড়তে পারবেন না। সেই কারণে জ্যের প্রতিনিধি করে পাঠানো হয়েছে এডিজি হোমগার্ড নীরদ সিংকে।

সমাপ্তি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সমাপ্তি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে প্রত্যেক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিন্তন শিবিরে অংশ নিতে আমন্ত্রপত্র পাঠানো হয়েছিল। বেশিভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছে। চিন্তন শিবির চলার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার অর্থাৎ ২৮ অক্টোবর এই চিন্তন শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+