নয়া জোট ফর্মুলা আমদানি মমতার! ২০১৯ লোকসভা নির্বাচন জিততে মরিয়া লড়াই

দিল্লির যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের ধরনা-মঞ্চ থেকে ২০১৯ লোকসভার লক্ষ্যে নয়া জোট-সমীকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের ধরনা-মঞ্চ থেকে ২০১৯ লোকসভার লক্ষ্যে নয়া জোট-সমীকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুক। রাজ্যস্তরে আমরা কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে লড়াই করলেও, জাতীয় স্তরে সবাই একসঙ্গে লড়ব।

নয়া জোট ফর্মুলা আমদানি মমতার! ২০১৯ লোকসভা নির্বাচন জিততে মরিয়া লড়াই

জাতীয় স্তরে সমস্ত বিরোধী শক্তিই এক হয়ে লড়বে। আর আসন্ন লোকসভায় সমীকরণ হবে, যে রাজ্যে যে শক্তিশালী, সেখানে সে লড়বে, তাঁর হাতেই থাকবে বিরোধী জোটের চাবিকাঠি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে কংগ্রেস লড়ুক। কিন্তু বাংলায় তাঁরা লড়বেন। কারণ এখানে কংগ্রেসকে সঙ্গে নেওয়াও যা না নেওয়াও তা।

তিনি বলেন, বাংলায় তাঁরা একা লড়লে যে ফল হবে, জোট করে লড়লেও ৪২-এ ৪২ হবে। রাজ্যে বিজেপির প্রাপ্তি শূন্য করে দিতে তাঁরা একাই যথেষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস-সিপিএম সমজোতা করে লড়লেও বাংলায় আমার কিছু যায় আসবে না। কারণ বাংলায় ইতিমধ্যেই কংগ্রেস-বিজেপি-সিপিএম সমাঝোতা করে আমাদের বিরুদ্ধে লড়েছে। আবারও সমঝোতা করে লড়লেও আমরাই জিতব।

মমতা এই নতুন জোট ফর্মুলার কথা তুলে ধরে বলেন, মোদী বিরোধিতায় একসঙ্গে লড়াই করব আমরা। মোদীকে হটাতে অ-বিজেপি দলগুলি সবাই এক জায়গায় রয়েছে, ভোটের পরও এক জায়াগয় থাকবে। এদিন সংসদে মোদীর মেয়াদ শেষ হয়েছে। লোকসভায় বিজেপিকে হারিয়ে গণতান্ত্রিকভাবে মোদী-সাম্রাজ্যের অবসান ঘটাব আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+