কংগ্রেসের সঙ্গে আর কোনও সম্পর্ক নয়, সোনিয়া গান্ধীকে সাফ জানিয়ে দিলেন মমতা
কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নয়। সোনিয়া গান্ধীকে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় চিটফান্ড বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন।
কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নয়। সনিয়া গান্ধীকে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় চিটফান্ড বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এদিন লোকসভায় যে ঘটনা ঘটল, তারপর আর কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক রাখা সম্ভব নয়। লোকসভায় আগে যখন মোদী বিরোধী ঐক্য এর ফলে বিরাট ধাক্কা খেল।

বুধবার সংসদে চিটফান্ড বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই বিপত্তি বাধে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী লোকসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা বাংলায় চুরি করেছে, তাঁরাই এখন চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অবিলম্বে চিটফান্ডে লুঠ হওয়া টাকা ফেরত দেওয়া উচিত সরকারের।
অধীর চৌধুরীর এই বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীও। তিনি টেবিল চাপড়ে সহমত পোষণ করেন। এমনকী বিজেপি সাংসদরাও অধীরের বক্তব্যকে বাহবা দেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেন্ট্রাল হলে সনিয়া গান্ধীর দেখা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এরপরে আর কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না।
আর এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে ওঠে। কারণ লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি বিরোধী দলগুলি এক মঞ্চে এসে মোদী হটাওয়ের ডাক তুলছে। এদিনও দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে গিয়ে বক্তব্য পেশ করে এসেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
তার স্বল্পক্ষণ পরেই সাংসদ অধীর চৌধুরীর বক্তব্যকে সনিয়া পূর্ণ সমর্থন জানানোয় ক্ষুব্ধ মমতা রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন। তখন সনিয়া গান্ধী আশ্বস্ত করেন মমতাকে। তিনি বলেন, দিনের শেষে আমরা এক। ইস্যুভিত্তিক, রাজ্যভিত্তিক কিছু ইস্যুতে মত পার্থক্য থাকতে পারে, তা বলে রাজনৈতিক ছিন্ন করার বিষয় নয় এটি। এর ফলে ইউনাইটেড ইন্ডিয়া ফ্রন্ট ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে। আর বিজেপি এর ফলে সুবিধা পেয়ে যাবে।












Click it and Unblock the Notifications