G 20: দেশের স্বার্থে কেন্দ্রের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে

দেশের স্বার্থে সবসময় কেন্দ্রের পাশে থাকার বার্তা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। চিন কিংবা ইউক্রেন ইস্যুতে ডাকা সর্বদল বৈঠকে সবসময়েই মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এমনকি রাজনৈতিক সংঘাতকে ভুলেই স

দেশের স্বার্থে সবসময় কেন্দ্রের পাশে থাকার বার্তা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। চিন কিংবা ইউক্রেন ইস্যুতে ডাকা সর্বদল বৈঠকে সবসময়েই মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এমনকি রাজনৈতিক সংঘাতকে ভুলেই সর্বভারতীয় একটি রাজনৈতিক দলের দায়িত্ব পালন করেছে। সামনেই ঐতিহাসিক জি-২০ সম্মেলন। একাধিক বিশ্বনেতা শামিল হবেন এই বৈঠকে।

দেশের স্বার্থে কেন্দ্রের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা

এই অবস্থায় ফের একবার কেন্দ্রের পাশে থাকার বার্তাই শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলাতে।

আজ সোমবার জি-২০ সম্মেলন নিয়ে দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। মূলত জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আর সেই বৈঠকে অংশ নিতেই দিল্লি উড়ে যান তৃণমূল সুপ্রিমো। ওই বৈঠক মোদী-শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, উচ্চপর্যায়ের এই বৈঠকে পাঁচ মিনিট বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানে তিনি বলেন, সাংসদ থাকাকালীন বিদেশ যাওয়া হয়েছে বহুবার। এমনকি একাধিক আলোচনা এবং বিতর্কেও অংশ নিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এধরনের সম্মেলন কীভাবে আয়োজন করতে হয় সেই অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ফলে সব রকম ভাবে কেন্দ্রকে সাহায্য করার বার্তা প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলেও জানা যাচ্ছে।

তাঁর মতে, দলীয় কর্মসূচি নয়, দেশের সম্মানের প্রশ্নে এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে।

যদিও আজ সকালে দিল্লি যাওয়ার আগেই জি-২০ সামিটের লোগো নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়ুর, বাঘ থাকতেও কেন পদ্মের ছবি জি-২০ সামিটে লাগিয়েছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি জি-২০ সামিটেরও রাজনীতিকরণ করতে চাইছে বিজেপি এমনই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর মতে, 'এটা গোটা দেশের মর্যাদার বিষয়। আমি বাধা দিচ্ছি না। কিন্তু মৌলিক প্রশ্ন তো থেকেই যায় যে, পদ্মফুল থাকবে কেন? বাঘ-ময়ুর থাকলে কি হত?'

ফলে সংঘাত থাকলেও দেশের স্বার্থের সঙ্গে কোনও ভাবেই যে আপোষ নয় তা কার্যত স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+