বিজেপিকে রাজনৈতিক ভাবে ক্ষমতাচ্যূত করতে চাই, মুম্বইয়ে বিশিষ্টদের অনুষ্ঠানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার
বিজেপিকে রাজনৈতিক ভাবে ক্ষমতাচ্যূত করতে চাই, মুম্বইয়ে বিশিষ্টদের অনুষ্ঠানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার
মুম্বইয়ে বিদ্দদজনের সঙ্গে বৈঠকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বোল্ড আউট করতে সকলকে একজোট হয়ে লড়তে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির হাতে বিপন্ন দেশের গণতন্ত্র। বিজেপি ক্ষমতাচ্যূত হোক সেটাই ঈমরা চাই। বিজেপিকে ক্ষমতা চূত করাই এখন মূল লক্ষ্য। বিজেপিকে রাজনৈতিক ভাবে ক্ষমতাচ্যূত করতে চায় তৃণমূল কংগ্রেস। তার জন্য একজোট হয়ে লড়াই করতে হবে।

মুম্বইয়ে বিশিষ্ট জনেদের সঙ্গে বৈঠক
মুম্বই সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দুপুরে জাভেদ আখতার, মহেশ ভাট সহ বিশিষ্ট জনেদের অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সমাজকর্মী মেধা পাটকর, লেখিকা শোভা দে সহ বলিউডের একাধিক বিশিষ্ট জন ছিলেন। সেই অনুষ্ঠানে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলার একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

বিজেপিকে ক্ষমতা চ্যূত করাই লক্ষ্য
বিশিষ্ট জনেদের অনুষ্ঠানে বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেছেন চরম দক্ষিণপন্থীদের হাতে আক্রান্ত দেশ। বাংলার ঐক্য বারবার নষ্ট করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস মানবিকতায় বিশ্বাসী। তাই বিজেপিকে রাজনৈতিক ভাবে পরিজিত করতে চায় বিজেপি। সেকারণে মুম্বই এবং কলকাতাকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিশিষ্টজনেদের বৈঠকেও খেলা হবে স্লোগান উঠেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো শক্তিশালী করতে আঞ্চলিক দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপধ্যায়।

উপদেষ্টা কমিটি গঠনের পরামর্শ
গোটা দেশে বিজেপির অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে বিিশষ্ট জনেদের উপদেষ্টা কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্ব পূর্ণ। তাই রাজ্যে রাজ্যে গিয়ে উপদেষ্টা কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। সেই উপদেষ্টা কমিটির কাছ থেকে তৃণমূল কংগ্রেস সময়ে সময়ে পরামর্শ দেবেন বলে জানিয়েছেন মমতা। মুম্বই-কলকাতা একসঙ্গে কাজ করলে বিজেপিকে পরাস্ত করা সম্ভব বলে বার্তা দিয়েছেন তিনি।

বিজেপি হঠাও দেশ বাঁচাও
বিশিষ্ট জনেদের বৈঠকে খেলা হবে স্লোগান দিয়ে ফের বিজেপি হঠাও দেশ বাঁচাওয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি একাধিক আইনের অপব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি ছত্রধর মাহাতোর কথা উল্লেখ করে বলেছেন, ইউএপিএ ধারার অপব্যবহার করছে বিজেপি। এজেন্সি দেখিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে। তিনি নিজে টাডা আইনের বিরোধিতা মন্ত্রীত্বছেড়েছিলেন বলে জানিয়েছেন। বিজেপি সরলে এইসব দানবীয় আইন আর থাকবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications