CAA যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ সংগ্রাম চালানোর হুঙ্কার তৃণমূল নেত্রী মমতার

'আগুন নিয়ে খেলবেন না ', সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে এভাবেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজা বাজার যথেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রায় পা মিলিয়ে ফের একবার চেনা ছন্দে তিনি নাগরিকত্ব আইন ইস্যুতে তোপ দাগেন কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকারের দিকে।

সংগ্রাম চলানোর ডাক

সংগ্রাম চলানোর ডাক

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ উঠে আসে কলকাতার মহামিছিল থেকে। তৃণমূলের তরফে আয়োজিত আজকের পদযাত্রায় দলের সমর্থকদের সঙ্গে পা মেলানোর আগে, রীতিমতো নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে নিশানায় রাখেন মমতা। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত নাগরিকত্ব আইন রুখছে এই সংগ্রাম চলবে।

কন্নড় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ মমতার

কন্নড় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ মমতার

প্রসঙ্গত , নাগরিকত্ব ইস্যুতে এদিন পঞ্চমবার পথে নেমে ফের একবার বিজেপির দিকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকার পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলেও তা স্থগিত রাখে। ফলে বিজেপির অবস্থান বোঝাই যাচ্ছে, বলে কটাক্ষ করেন মমতা। উল্লেখ্য, বিজেপি শাসিত কন্নড় সরকার জানিয়ে দিয়েছে, হিংসায় মৃতরা যদি হিংসার সঙ্গে জড়িত থাকেন,তাহলে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবেনা।

 জামিয়া থেকে আইআইটি কানপুরের পাশে মমতা

জামিয়া থেকে আইআইটি কানপুরের পাশে মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি কানপুর আইআইটি ও জামিয়া মিলিয়া ইসলামিয়ায় যে ছাত্র বিক্ষোভ হয়েছে মমতা তার পাশে রয়েছেন বলে জানান। প্রসঙ্গত, জামিয়া মিলিয়া ইসলামিয়া এক সপ্তাহ আগেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদের জেরে। একইভাবে নাগরিকত্ব ইস্য়ুতে উত্তপ্ত হয় কানপুর আইআইটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+