সিপিএমের মেকানিজমই ছিল চুরি করা, ১০০ শতাংশ দুর্নীতি করত বামেরা, বিরোধীদের আক্রমণ মমতার
সিপিএমের মেকানিজমই ছিল চুরি করা, ১০০ শতাংশ দুর্নীতি করত বামেরা, বিরোধীদের আক্রমণ মমতার
সিপিএম ১০০ শতাংশ চুরি করত। আমরা ৯০ শতাংশ কমিয়ে এনেছি। এখনও কোথাও কোথাও দুর্নীতি রয়েছে। এই অভ্যাস সহজে ছাড়ানো মুসকিল। ধীরে ধীরে যাবে। আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে সেই বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম ১০০ শতাংশ চুরি করে
সিপিএম ১০০ শতাংশ চোর। বাম আমলে সব পঞ্চায়েতে চুরি হত। বুধবার হাজরা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক সপ্তাহ ধরে শাসক দলের বিরুদ্ধে আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। তারপরেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।

দল শাস্তি দেয়
আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও দুর্নীত রোখা যাচ্ছিল না। শেষে দলীয় স্তরে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। একুশের বিধানসভা ভোেটর আগে স্বচ্ছতাকে হাতিকার করেই জনমানসে ছাপ ফেলতে মরিয়া হয়ে উঠেছেন মমতা। তাই তিনি বলেছেন দুর্নীতির অভিযোগ এলেই দল শাস্তি নিচ্ছে পুলিস পদক্ষেপ করছে।

চার শত্রুর সঙ্গে লড়াই
রাজ্য সরকারকে এখন চার শত্রুর সঙ্গে লড়াই করতে হয়। আম্ফান আর করোনা পরিস্থিতি নয়। সিপিএম-কংগ্রেস, বিজেপি তার সঙ্গে রয়েছে কেন্দ্র এবং দিল্লির এজেন্সি। এতোগুলো পরিস্থিতির সঙ্গে লড়াই করে তবে সরকার চালাতে হয় বলে অভিযোগ করেছেন মমতা।

অযথা হইচই
আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে ৩ জায়গায় অভিযোগ রয়েছে। অযথা তাই নিয়ে হইচই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই নন্দীগ্রামে ২৫ জন তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়।












Click it and Unblock the Notifications