৬ মাস পরেই দিল্লি বদলাবে, ২০২৪-এর আগেই পরিবর্তনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে নবজোয়ার কর্মসূচির পর জনসভা থেকে তিনি আওয়াজ তোলেন, আর ৬ মাস পরেই দিল্লি বদলাবে। একটু কষ্ট সহ্য করুন। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি জিতবে না।

মমতা বলেন, বিজেপি শুধু ইতিহাস বদল করছে। এভাবে বদলাতে বদলাতে নিজেরাই বদলে যাবে। বদল আসবেই। এবার কেন্দ্রের সরকারে বদল আসন্ন। বিজেপির সব ষড়যন্ত্রের অবসান ঘটবে। তাই যত দাঙ্গা বাধানোর চেষ্টা করুক শেষ রক্ষা হবে না। বিজেপির এবার হারবেই।

৬ মাস পরেই দিল্লি বদলাবে, ২৪-এর আগেই পরিবর্তনের বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি এখন জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন বিজেপিকেই। তিনি বলেন, মণিপুরে ওরা যেমন জাতিদাঙ্গা লাগিয়েছে, তেমনই একটা দল বাংলাতেও দাঙ্গা লাগাতে চাইছে। তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সোজাসাপ্টা হুঁশিয়ারি, এইসব কাজ করে বাংলাকে শেষ করতে পারবেন না। তৃণমূলকেও হারাতে পারবেন না। তৃণমূল রয়েই যাবে। আপনারাই শেষ হয়ে যাবেন। এভাবে জাতি দাঙ্গা লাগানো মানুষ বরদাস্ত করবেন না। ভোটবাক্সে তার প্রমাণ পেয়ে যাবেন আপনারা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মণিপুরে এক শতাধিক লোকের মৃত্যু হয়েছে। তারপরও ওরা যায়নি। কেন যায়নি? সেই প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উত্তরে তিনি বলেন, ওরা মণিপুরে জাতি দাঙ্গা বাধিয়েছে। এবার ওরা বাংলাতেও জাতি দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।

৬ মাস পরেই দিল্লি বদলাবে, ২৪-এর আগেই পরিবর্তনের বার্তা মমতার

রাজবংশী-কামতাপুরি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল বিজেপি। এখানে আবার কুর্মি আর আদিবাসী লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কুর্মি ও আদিবাসী রক্তারক্তি হবে আর ওরা ফায়দা তুলবে মাঝখান থেকে, এই তো ওদের পরিকল্পনা। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, একটা দল গন্ডগোল করার জন্য অনেক টাকা দিয়েছে। তারা গন্ডগোল বাধাতে চায়। রাজনৈতিক ফায়দা তুলতে তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। মমতা বলেন, আর বেশিদিন নয়, ৬ মাস অপেক্ষা করুন। তারপর ওরা থাকবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিশ্বাস করি না কুর্মি ভাইয়েরা এসব করেছেন। কুর্মিদের আন্দোলনের আড়ালে এসব করছে বিজেপি। বিজেপিকে শিক্ষা দিতে হবে। আপনাদের হাতেই সেই অস্ত্র রয়েছে। ব্যালট বক্সে ওদের রিজেক্ট করুন। তাহলেই দেখবেন এইসব দাঙ্গাবাজি বন্ধ হয়ে গিয়েছে। পরিবর্তন আসন্ন কেন্দ্রে। ২০২৪ এলেই সেই প্রমাণ পেয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+