একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশকে বাঁচাতে, কেজরিওয়াল, ভগবন্ত মানকে পাশে নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কেন্দ্রের অর্ডিন্যান্সের প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর সংবাদিক বৈঠক করে তিনি বলেন একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশকে বাঁচাতে। একসঙ্গে জোট বেঁধে সব অবিজেপি রাজনৈতিক দলগুলিতে প্রতিবাদে সামিল হতে বলেছেন তিনি।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী একযোগে নবান্নে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই সব বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক সঙ্গে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের ইডি-সিবিআই তৎপরতা নিয়েও সরব হয়েছেন িতনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি-সিবিআই তৎপরতা নিয়ে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, যে সব রাজ্যে বিজেপি সরকারে নেই সেই সব রাজ্যে ইডি সিবিআই দিয়ে নেতাদের উত্যক্ত করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য রাজধানী দিল্লিতে ইডি-সিবিআই তৎপরতার জেরে দিল্লির উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রী সকলেই েজলে রয়েছেন। তলব করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। দিল্লির মুখ্যমন্ত্রীকে ক্ষমতাহীন রাজায় পরিণত করতে চাইছে মোদী সরকার। সেকারণে পুলিশ-প্রশাসনের পর এবং আমলাদের বদলি এবং নিয়োগের ক্ষেত্রেও কেন্দ্র হস্তক্ষেপ চাইছে।

সেকারণে অর্ডিন্যান্স আনতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। তাতে বলা হয়েছে দিল্লিতে রাজ্য সরকারের কাজে নিয়ুক্ত আমলাদের নিয়োগ এবং বদলি হবে কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই। অর্থাৎ তাতে রাজ্য সরকারের কোনও হাত থাকবে না। কেজরিওয়াল অভিযোগ করেছেন একটি বিজ্ঞপ্তি দিয়ে মোদী সরকার তাঁর সব ক্ষমতা ছিনিয়ে নিতে েচয়েছিল। তারপরেই সুপ্রিম কোর্টে যান তিনি। সেখানে দিল্লি সরকারের পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই কেন্দ্রের এই অর্ডিন্যান্স।

এঅক কথায় অবিজেপি দলগুলিকেই টার্গেট করে ইডি সিবিআই প্রয়োগ করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এও এক্ষেত্রে কেজরিওয়ালকে সমর্থন জানিয়েছেন। এবং সব অবিজেপি দলগুলিকে একসঙ্গে আসার বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications