বাংলায় লোকসভা নির্বাচনে বাজিমাত করবে তৃণমূল, তবে বড় লাভ বিজেপির, কী বলছে এবিপি-র সমীক্ষা
২০১৪ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এনডিএ ১৭ শতাংশ ভোট পেয়েছিল। ইউপিএ পেয়েছিল ১০ শতাংশ। আর অন্যান্যরা পেয়েছিল ৭৩ শতাংশ ভোট। যার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য বাম দলগুলি।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এনডিএ ১৭ শতাংশ ভোট পেয়েছিল। ইউপিএ পেয়েছিল ১০ শতাংশ। আর অন্যান্যরা পেয়েছিল ৭৩ শতাংশ ভোট। যার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য বাম দলগুলি। শেষ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ৩৪টি আসন পেয়েছিল ৪২টি আসনের মধ্যে। বিজেপি ২টি আসন পেয়েছিল। বাকী বাম-কংগ্রেস প্রায় সাইন বোর্ড হয়ে গিয়েছিল। সেই অবস্থা এখনও একই রয়েছে। গত লোকসভা ভোটের পরে ২০১৬ বিধানসভা নির্বাচন হয়েছে। সেখানে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে। বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এরপরে যত ভোট হয়েছে তৃণমূল ও বিজেপি নিজেদের মতো করে শক্তি বৃদ্ধি করেছে। প্রায় হারিয়ে যেতে বসেছে বাম-কংগ্রেস।

একাই মাত করবে তৃণমূল
২০১৯ সালের সংসদ নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই পেতে পারে ৪৪ শতাংশ ভোট শেয়ার। অন্যদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ পেতে পারে ২৪ শতাংশ ভোট শেয়ার। অন্যান্যরা পেতে পারে ১৭ শতাংশ আসন। যার মধ্যে রয়েছে কংগ্রেস, সিপিএমের মতো দল।

লাভ ঘাসফুলের
২০১৪ সালে তৃণমূল পেয়েছিল ৩৯ শতাংশ ভোট। সেই নিরিখে ধরলে বলতে হবে তৃণমূল এবার ৪৪ শতাংশ ভোট পেতে চলেছে। অর্থাৎ ইতিবাচক বৃদ্ধি ৫ শতাংশ।

লাভ বিজেপিরও
এনডিএ বা বিজেপি ২০১৪ সালে পেয়েছিল ১৭ শতাংশ ভোট। এবার তা বেড়ে হতে পারে ২৪ শতাংশ ভোট শেয়ার। অর্থাৎ ইতিবাচক বৃদ্ধি ৭ শতাংশ।

খুব খারাপ অবস্থা সিপিএমের
সিপিএম ২০১৪ সালে লোকসভা ভোটে সিপিএম তথা বামেরা ৩০ শতাংশ ভোট পেয়েছিল। তবে এখন ভোট হলে সেই ভোট শেয়ার কমে ১৭ শতাংশে নেমে আসবে। ধস নামবে ১৩ শতাংশ ভোট শেয়ারে।












Click it and Unblock the Notifications