Mamata Banerjee-R Rajasekaran: কাকে ভয় পাচ্ছ তোমরা? অ্যাকশন শুরু মমতার! সরানো হল গোয়েন্দা প্রধানকে

Mamata Banerjee-R Rajasekaran: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান আর রাজশেখরণকে। গত কয়েকদিন আগেই পুলিশের কাজ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিটিএফ এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও স্ট্রং করার নির্দেশ দেওয়া হয়। এমনকি সিআইডি'তে ব্যাপক রদবদলের ইঙ্গিতও দেন প্রশাসনিক প্রধান। আর এহেন হুঁশিয়ারির কার্যত দু'সপ্তাহের মধ্যেই কার্যত অ্যাকশন শুরু।

সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান আর রাজশেখরণকে। একেবারে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ একটি পোস্ট এডিজি আইজিপি ট্রেনিং পদে তাঁকে পাঠানো হয়েছে। এই পদে দীর্ঘদিন ছিলেন দময়ন্তী সেন। তবে এডিজি সিআইডি (ADG-CId) অর্থাৎ রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান কে হচ্ছেন তা এখনও নবান্নের তরফে স্পষ্ট করা হয়নি (Mamata Banerjee-R Rajasekaran) ।

Mamata Banerjee-R Rajasekaran

এই বিষয়ে আলোচনা চলছে বলেই খবর। নবান্ন সূত্রে খবর, এই পদে শক্ত কোনও ব্যক্তিকেই চাওয়া হচ্ছে বলে খবর।এদিন শুধু আর রাজশেখরণ (Mamata Banerjee-R Rajasekaran) শুধু নন, আরও তিন আইপিএস আধিকারিকের পদেও বড় বদল আনা হয়েছে। যেমন দময়ন্তী সেন আগে ছিলেন এডিজি ট্রেনিং পদে।

সেই পদে আর রাজশেখরণ যাওয়ার ফলে তাঁকে এডিজি পলিসি পদে আনা হয়েছে। একই ভাবে এডিজি পলিসি পদে থাকা শিবকুমারকে পাঠানো হয়েছে এডিজি (ইবি) পদে। অন্যদিকে এডিজি মডার্নাইজেশন পদে পাঠানো হয়েছে ওই পদে থাকা আইপিএস রাজীব মিশ্রকে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুত দায়িত্ব বুঝে নেওয়ার কথা বলা হয়েছে। তবে এর মধ্যে কোনও বিতর্ক নেই বলেই দাবি নবান্নের। একেবারেই রুটিন বদল বলে দাবি করা হচ্ছে। যদিও এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা আছে তা কার্যত স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। কার্যত পুলিশকে বড় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কারোর কথা শোনা হবে না। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কাকে ভয় পাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন।

আর এরপরেই এহেন রদবদল খুবই তাৎপর্যপূর্ণ। শুধু মুখ্যমন্ত্রীই নয়, কলকাতায় ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বহু শাসকনেতাই। প্রকাশ্যে ইন্টিলিজেন্স নিয়ে প্রশ্ন তোলেন মেয়র ফিরহাদ হাকিম। জানান, পুলিশের কোথায় গোয়েন্দা তথ্য। কেন নিষ্ক্রিয়তা তা নিয়েও ওঠে প্রশ্ন (Mamata Banerjee-R Rajasekaran)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+