'সিবিআই তো স্মার্ট, তাহলে কেন...', লালন শেখের মৃত্যু সিবিআইয়ের 'পেশাদারিত্ব' নিয়ে প্রশ্ন মমতার
সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু! আর এই মৃত্যু ঘিরেই উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে পরিবারের তরফে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে প্রবল অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তক
সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু! আর এই মৃত্যু ঘিরেই উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে পরিবারের তরফে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে প্রবল অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অবস্থায় দিল্লি থেকে আসছেন সিবিআইয়ের সেকেন্ড ইন কমান্ড।
পুরো বিষয়টি খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। আর এর মধ্যেই লালনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লালনের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
আজ মঙ্গলবার মেঘালয়ে সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সে রাজ্যে একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই লালনের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। সেখানে লালনের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনিক প্রধান বলেন, মৃতের স্ত্রী এফআইআর করেছে। আমরাও এই ইস্যুটিকে তুলব বলে দাবি তাঁর। শুধু তাই নয়, সিবিআই স্মার্ট হলে তাদের হেফাজতে কেন ধৃতের মৃত্যু হল? তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিস্তারিত জানাতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

রণকৌশল সাজাতে পারে তৃণমূল!
ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিবিআই হেফাজতে কীভাবে মৃত্যু তা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি ১২ ডিসেম্বর ধামাকা নিয়ে শুভেন্দুকে জেরা করার দাবিও জানিয়েছেন তিনি। পালটা তোপ বিজেপির। আর এর মধ্যেই তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই ইস্যুতে সিবিআইয়ের উইপর চাপ বাড়াতে রণকৌশল সাজাতে পারে তৃণমূল! এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
অন্যদিকে সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য মৃত্যু নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আইনজীবী বদরুল করিম আজ মঙ্গলবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এই ঘটনা নিয়ে। তাতে মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই বগটুই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি। আর এরপরেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহে শেষের দিকে গ্রেফতার করা হয় লালনকে। ঝাড়খন্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ছয়দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর এর মধ্যেই এই ঘটনা।












Click it and Unblock the Notifications