মমতার হাতে উন্মোচন করুণানিধির মূর্তি, ‘জয় তামিলনাড়ু’ স্লোগানে বিরোধী ঐক্যের ডাক
ফের স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্যে তিনি যাননি, কিন্তু উপস্থিত হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মৃত্যুবার্ষিকীতে।
ফের স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্যে তিনি যাননি, কিন্তু উপস্থিত হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মৃত্যুবার্ষিকীতে। সেখানে তাঁর হাত দিয়েই উদ্বোধন হল করুণানিধির মূর্তির। সেই মূর্তি উন্মোচন করে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াত তুললেন জয় তামিলনাড়ু।

লোকসভা ভোটে বিপর্যয়ের সাময়িক ধাক্কা সামলে মোদী বিরোধিতায় ফের সক্রিয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে যেভাবে তিনি মোদী বিরোধী জোট গড়তে অক্সিজেন জুগিয়েছিলেন, ভোট মিটতে ফের তিনি সেই পথে হাঁটলেন। মোদী বিরোধিতা বজায় রেখে তাই তিনি দিল্লি না গিয়ে ছুটে গেলের চেন্নাইয়ের বিরোধী মঞ্চে।
এই মঞ্চ থেকে তিনি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। কাশ্মীর ইস্যুতে তিনি একহাত নেন কেন্দ্রকে। তিনি বলেন, কাশ্মীর পুনর্গঠন বিল পাস করার আগে কেন্দ্রের মোদী সরকার বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা করেননি। ক্ষমতা দেখিয়ে বিল পাস করিয়েছেন। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাদের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করে কাজ হাসিল করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন করব, কেন্দ্রের শাসক দলকে এইভাবে গণতান্ত্রিক কাজ থেকে বিরত রাখতে।
West Bengal CM Mamata Banerjee in Chennai: We're really concerned. Sometimes, political party can take a decision, but if they take a decision for Tamil Nadu, they've to take ppl of TN in confidence. If they take a decision for West Bengal,they've to take ppl of WB in confidence. https://t.co/TZl7aIfeAw
— ANI (@ANI) August 7, 2019
এদিন চেন্নাইয়ের মোরিনা বিচের একটি সভাতেও অংশ নেন তিনি। এই সভা অনুষ্ঠিত হবে স্ট্যালিন-পুত্র এস উদয়নিধির নেতৃত্বে। উদয়নিধি ডিএমকের মুখপত্র 'মুরাসলি'র অছি পরিষদের ডিরেক্টর। এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে উদয়নিধির বড় মঞ্চে প্রথমবার অভিষেক হল। সেখানে বিরোধী ঐক্যের কথা বলেন।
উল্লেখ্য, বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মুর্তির আবরণ উন্মোচন করেন মমতা। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একযোগে কেন্দ্রের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে সরব হওয়ার আর্জি জানান তিনি।












Click it and Unblock the Notifications