Mamata Banerjee: প্র্যাকটিস জার্সি কেন গেরুয়া রঙের, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগে বিতর্ক উস্কে দিলেন মমতা
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল ইন্ডিয়ার ক্রিকেট টিমের মেগা ম্যাচ। তার আগে নতুন বিতর্ক উস্কে িদল টিম ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচের টি শার্ট। তৃণমূল কংগ্রেস েনত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচের টিমের প্লেয়ারদের জার্সির রং কেন গেরুয়া।
তিনি অভিযোগ করেছেন দেশের শাসক দলের পতাকার রং গেরুয়া। সেই রঙের জার্সি পরিয়ে খেলার গৈরিকীকরণ করার চেষ্টা হচ্ছে। সোশ্যাল মিিডয়ায় এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন ভারতীয় ক্রিকেট দলের জন্য আমরা গর্বিত। কিন্তু কেন তাঁদের গেরুয়া রঙের জার্সি পরিয়ে তার রাজনীতিকরণ করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেট দলের জার্সি নিয়ে প্রশ্ন তুলে এক প্রকার মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেেছন ক্ষমতা কখনও কারোর চিরস্থায়ী হয় না। তারা যেটা করছে সেটা চেয়ারের জন্য আর নিজেদের স্বার্থে। কিন্তু ক্ষমতা আর চেয়ার সবসময় কারোর কাছে থাকে না। সেটা একটা সময় হাতছাড়া হবেই।
মোদী সরকার যেভাবে বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করছে তা নিজেদের নাম জাহির করার জন্য। দেশের স্বার্থে তারা কিছুই করছে না বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আমেদাবাদে হবে ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া। প্রধানমন্ত্রী মোদী নাকি সেই ম্যাচ দেখতে যাবেন। ইতিমধ্যেই এই নিয়ে পারদ চড়তে শুরু করেছে গোটা দেশে।












Click it and Unblock the Notifications