Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাষ্ট্রপতি নির্বাচন: ১৭ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ! ফারুক আবদুল্লা-গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব মমতার

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential election) বিরোধী প্রার্থী ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বৈঠক করলেন ১৭ টি দলের প্রতিনিধিদের সঙ্গে> সেখানে উপস্থিত সবাই শরদ পাওয়ারকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দেন

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential election) বিরোধী প্রার্থী ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বৈঠক করলেন ১৭ টি দলের প্রতিনিধিদের সঙ্গে> সেখানে উপস্থিত সবাই শরদ পাওয়ারকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দেন। কিন্তু তিনি রাজি হননি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে ফারুক আবদুল্লা (farooq abdullah) এবং গোপালকৃষ্ণ গান্ধীর (gopal krishna gandhi) নাম প্রস্তাব করেছেন। উপস্থিত দলগুলির প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা বিষয়টি নিয়ে দলের আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন।

আবার বৈঠক হবে

এদিন বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনেকগুলি দল এসেছিল। সবাই ঠিক করেছেন বিরোধীদের তরফে সর্বসম্মতভাবে একজনকে প্রার্থী করা হবে। বিরোধী সবাই তাঁকে সমর্থন করবেন। এদিন আলোচনা শুরুতে ভাল বলেই মন্তব্য করেছেন তিনি। অনেকমাস পরে সবাই একসঙ্গে বসলেন, আবার বসা হবে, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠকে যেসব দল ছিল, যারা ছিল না

এদিন কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে কংগ্রেস, চার বাম দল, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডি-সহ ১৭ টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। তবে আমন্ত্রণ পাওয়ার পরেও উল্লেখযোগ্যভাবে যেসব দল অনুপস্থিত ছিল, তারা হল আম আদমি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, শিরোমনি অকালি দল এবং ওড়িশার বিজেডি এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস। আপের তরফে বলা হয়েছে, প্রার্থীর নাম জানার পরেই তারা এব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবে।

একজন প্রার্থী, যিনি সকলের কাছে গ্রহণযোগ্য

একজন প্রার্থী, যিনি সকলের কাছে গ্রহণযোগ্য

সিপিআই-এর বিনয় বিশ্বম জানিয়েছেন, সভায় ঐক্যমত্য হয়েছিল, একজন প্রার্থী থাকা উচিত, যিনি সবার কাছে গ্রহণযোগ্য। আরজেডির তরফে মনোজ ঝা বলেন, শরদ পাওয়ারও সঠিক প্রার্থী। তিনি যদি এব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, তার জন্যও আবেদন করেন তিনি। প্রসঙ্গত এদিন বৈঠকে শরদ পাওয়ারকে সব দলের প্রার্থীরাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ করেছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বামদলগুলির নেতারাও এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ ২৪ জুলাই পর্যন্ত। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিন ঘোষণা করেছে। যার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল ২৯ জুন। সংসদ ও বিধায় মিলিয়ে ৪৮০৯ জন এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তবে শক্তির নিরিখে সামান্য পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির। তবে ২০১৭ সালের মতো যদি ওয়াইএসআর কংগ্রেস এবং বিজেডি সমর্থন করলে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+