চেন্নাইয়ে বাংলার রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে ঢাক বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইরাল ভিডিও

চেন্নাইয়ে বাংলার রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে ঢাক বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইরাল ভিডিও

বৃহস্পতিবার চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেসানের একটি পরিবারিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থার একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লা গণেসানের পারিবারিক অনুষ্ঠানে ঢাক বাজাচ্ছেন। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির আইটি সেলের মুম্বই ইউনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরাল হওয়া এই ভিডিওতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

কী দেখা গিয়েছে ভিডিওতে

সংবাদ সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেসানের একটি পারিবারিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তাঁকে দেখে ঢাকিরা বাজনার মাধ্যমে স্বাগত জানান। ভিডিওতে দেখা যায় প্রথমে ঢাকিদের সঙ্গে কথা বলছেন। শুভেচ্ছা বিনিময় করছেন। এরপরেই তিনি ঢাকিদের কাছ থেকে ঢাক নিয়ে অন্যান্যদের সঙ্গে তাল মিলিয়ে বাজাতে থাকেন। তবে এটাই প্রথম নয়, তিনি বাংলায় দুর্গাপুজোর আগেও ঢাক বাজিয়েছিলেন। এমনকী তিনি একটি অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নৃত্যও করেছিলেন।

দুর্গাপুজোর সময় ঢাক বাজিয়েছিলেন

দুর্গাপুজোর সময় ঢাক বাজিয়েছিলেন

তামিলাড়ুতে বাংলার রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক বাজাননি। আগেও তিনি ঢাক বাজিয়েছেন। চলতি বছর ভবানীপুরে তণমূলের কাউন্সিলর অসীম বোসের দুর্গাপুজো উদ্বোধনের সময় তাঁকে কাঠি হাতে ঢাক বাজাতে দেখা গিয়েছিল। সেই ভিডিও মুহূর্তের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে যায়। দুর্গাপুজোর কার্নিভালেও তাঁকে ঢাক বাজাতে দেখা গিয়েছিল। চলতি বছর ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল।

তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেসানের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাই পৌঁছন। তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গেও দেখা করেন। স্টালিনকে তিনি 'ভাই' বলে উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ু এসেছি। কিন্তু স্টালিনের সঙ্গে দেখা না করে চলে যেতে পারি না।' তিনি বলেন, 'দুই রাজনৈতিক নেতা, রাজনীতি ছাড়াও অন্য বিষয়ে কথা বলতে পারেন। আমরা রাজনীতি নিয়ে কোনও আলোচনা করিনি।'

স্টালিনের বক্তব্য

স্টালিনের বক্তব্য

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। স্টালিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কলকাতা যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। অন্যদিকে, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলে, আমি মনে করি, তামিলনাড়ুতে এলে স্টালিনের সঙ্গে দেখা করা, একসঙ্গে কফি খাওয়া আমার কর্তব্য।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+