'জাতীয় সম্পদ' এয়ার ইন্ডিয়া বিক্রি নিয়ে ক্ষুব্ধ মমতা, কেন্দ্রকে দিলেন চরম বার্তা
এয়ার ইন্ডিয়া দেশের গর্ব। এর সঙ্গে দেশের নাম জড়িয়ে রয়েছে। সরকার হঠাৎ করে ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
এয়ার ইন্ডিয়া দেশের গর্ব। এর সঙ্গে দেশের নাম জড়িয়ে রয়েছে। সরকার হঠাৎ করে ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তের।

সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া বহুদিন ধরেই লোকসানে চলছে। সেজন্য কেন্দ্র ৭৬ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বাজারে মোট ৫০ হাজার কোটি টাকার দেনা রয়েছে এই সংস্থার।

যদিও সেসব নিয়ে কোনও কথা শুনতে চান না মমতা। দিল্লি গিয়ে মমতা কেন্দ্রকে এয়ার ইন্ডিয়া ইস্যুতে কড়া আক্রমণ করেছেন। টুইটারে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া দেশের গর্ব। আমরা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছি। অবিলম্বে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক। এই সরকারের অধিকার নেই দেশের সম্পত্তি বিক্রি করার।
এয়ার ইন্ডিয়ার লোকসানের দায় অনেকে ইউপিএ সরকারের ঘাড়ে দিয়েছেন। দাবি, আগে এয়ার ইন্ডিয়ার কোটি কোটি টাকা মুনাফা হতো। দুই সংস্থাকে এক করে দেওয়ার কয়েকবছরের মধ্যেই এত হাজার কোটি লোকসানের বোঝা চেপে গিয়েছে। তা থেকে বের করতেই নতুন সরকার উদ্যোগী হয়েছে।












Click it and Unblock the Notifications