আমার সঙ্গে ডিবেটে বসুন মোদীজি, ‘চন্দ্র’-রাজ্য থেকে পিএমকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার

লোকসভার প্রচারে গিয়ে ভিনরাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট করে তিনি বলেন, মোদীজি, আমার সঙ্গে ডিবেটে বসুন।

লোকসভার প্রচারে গিয়ে ভিনরাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট করে তিনি বলেন, মোদীজি, আমার সঙ্গে ডিবেটে বসুন। আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিন। মোদীকে উদ্দেশ্য করে মমতার ডিবেটের বার্তা নিয়েও জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।

ডিবেটে বসুন! মোদীকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানান, পুলওয়ামা নিয়ে আমরা কোনও রাজনীতি করিনি। রাজনীতি শুরু করেছেন মোদী, রাজনীতি করেছেন বিজেপি নেতারা। মোদীজির যদি সৎ সাহস থাকে তিনি আমার সঙ্গে ডিবেট করুন, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আসুন ডিবেটে বসি। এদিন তাঁর এই চ্যালেঞ্জই ফের তাঁকে মোদীর প্রতিপক্ষের আসনে বসিয়ে দিল।

রবিবার অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের হয়ে প্রচারে গিয়ে তিনি রাহুল গান্ধীকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। তবে চাঁছাছোলা ভাষায় বিঁধেছেন মোদীকে। ৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে নোটবন্দির চৌকিদার আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দেশের দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি নিজেকে চৌকিদার ভাবছেন। আসলে তিনি নোটবন্দির চৌকিদার। ৫৬ ইঞ্চি ছাতির চৌকিদার ৫৬০ ইঞ্চি বহরের মিথ্যা কথা বলে চলেছেন শুধু। একটাও প্রতিশ্রুতি রাখেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+