Mamata Banerjee: "ছাব্বিশেই শেষ, আর ক্ষমতায় ফিরবেন না মমতা;" বিজেপি সাংসদের মন্তব্যে শোরগোল

Mamata Banerjee: ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সংসদে ঝড় তুলল তৃণমূল। সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভাতে সোমবার এনিয়ে সরব হয় বাংলার শাসকদল। আশু সমালোচনার প্রয়োজন রয়েছে বলে জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। পাল্টা তৃণমূলের অভিযোগকে 'হাস্যকর' বলে খোঁচা বিজেপি সাংসদের। বিজেপির দীনেশ শর্মার দাবি, বাংলায় আর ক্ষমতায় আসবেন না মমতা।

'ভূতুড়ে ভোটার' নিয়ে নির্বাচন কমিশনকে সরাসরি প্রশ্নের মুখে ফেলেছে তৃণমূল সরকার। কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। এবার সংসদেও সেই ইস্যুতে সরব হয় তারা। পাল্টা বিরোধীদের উদ্দেশ্য করে সংবাদসংস্থা এএনআইকে বিজেপি সাংসদ দীনেশ শর্মা এদিন বলেন, "ওরা মহারাষ্ট্রে হেরেছে, হরিয়ানায় হেরেছে, উত্তরপ্রদেশের উপনির্বাচনেও হেরেছে, এবার বাংলাতেও হারতে চলেছে।"

Mamata Dinesh

বাংলায় হারার আগের যন্ত্রণা থেকেই এখন তৃণমূল বিরোধীদের সমর্থন কুড়োচ্ছে বলে তোপ বিজেপি সাংসদের। দীনেশ শর্মা আরও বলেন, "বাংলায় কোনও কাজই করেনি তৃণমূল। আর তাই ভোটার লিস্ট ও ইভিএম নিয়ে ইস্যু তৈরি করবে। হারবে ঘুণাক্ষরে জানে তৃণমূল। তাই কারণ খাঁড়া করার চেষ্টা করছে তারা। রাজ্যের শাসকদল তৃণমূল, আর বিজেপি নাকি ভোটার লিস্টে কারচুপি করছে। হাস্যকর অভিযোগ। মমতার শাসনের দিন শেষ হয়ে এসেছে। উনি আর বাংলায় ক্ষমতায় আসবেন না।"

মমতার অভিযোগ মতো বাংলার ভোটারের সঙ্গে হরিয়ানার ভোটারের এপিক নম্বরের মিল দেখিয়ে এদিন লোকসভায় তৃণমূলের সৌগত রায় বলেন, "মহারাষ্ট্র, হরিয়ানার সঙ্গে একইরকম কারচুপি করা হয়েছে। পরের বছর বাংলা ও অসমের ভোটেও এভাবে ঝাঁপাতে চলেছে ওরা। পুরো ভোটার তালিকা সংশোধন করতে হবে।" এব্যাপারে নির্বাচন কমিশনকেও ভুলের জবাব দিতে হবে বলে মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, ভুতূড়ে ভোটার নিয়ে এবার সরাসরি অভিযোগ জানাতে মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের ১০ জনের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, বোলপুরের সাংসদ অসিত পাল, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, সাকেত গোখলে ও প্রকাশ চিক বরাইক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+