Mamata Banerjee-Niti Aayog Meeting: নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে 'অপমান', সংসদে ঝড় তুলবে তৃণমূল

Mamata Banerjee-Niti Aayog Meeting: নীতি আয়োগের বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাঁচ মিনিটের আগেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। আর এহেন অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আর এই ইস্যুতেই এবার সংসদে ঝড় তুলতে চলছে তৃণমূল। ইতিমধ্যে এই বিষয়ে দলের সাংসদকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

সংসদের ভিতরে এবং বাইরে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) যে বলতে দেওয়া হয়নি তা তুলে ধরার কথা বলা হয়েছে। যা বাংলার মানুষের জন্য অপমান। আর সেই বিষয়টিকেই জাতীয় রাজনীতিতে ইস্যু করে আজ সোমবার তো বটেই, অন্যান্য দিনগুলিতেও ঝড় তুলতে হবে (Mamata Banerjee-Niti Aayog Meeting)।

Mamata Banerjee-Niti Aayog Meeting

স্পেশাল মেনশন পর্বে তা তুলে ধরতে হবে। প্রত্যেক সংসদকে সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়ে শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও তৃণমূল সাংসদকে মুখ্যমন্ত্রীকে যে নীতি আয়গের বৈঠকে বলতে দেওয়া হয়নি তা তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, নীতি আয়োগের পরিবর্তে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবি বহুবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিও যাতে তৃণমূল সাংসদরা লোকসভা এবং রাজ্যসভায় তুলে ধরেন সেই কথাও সাংসদদের জানানো হয়েছে। এছাড়াও নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়াটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান নয়, বাংলার মানুষের কাছেও অপমান। তাও প্রত্যেক সাংসদকে আলাদ আলাদা ভাবে জাতীয় রাজনীতিতে তুলে ধরার কথা বলা হয়েছে।

সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এবার দিল্লির বুকে কার্যত ঝড় তুলতে চাইছে শাসকদল তৃণমূল। যা নিয়ে নিঃসন্দেহে চাপ বাড়তে চলেছে কেন্দ্রের মোদী সরকারের। বলে রাখা প্রয়োজন, গত শনিবার নীতি আয়োগের বৈঠক ছিল। আর সেই বৈঠক আগেই সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বয়কট করেন।

কিন্তু বিরোধী মুখ হিসাবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পাঁচ মিনিট পড়ার আগেই বেল টিপে টিপে স্টপ স্টপ বলা হচ্ছে। যখন তাঁরা আমার কথা শুনতেই চান না তাই বয়কট করে বেরিয়ে এসেছি, জানান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

তাঁর দাবি ছিল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কিংবা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ১৫ মিনিট-২০ মিনিট বলতে দেওয়া হয়। কিন্তু তাঁকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ প্রশাসনিক প্রধানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+