মোদী-শাহের সামনেই বিরোধী ঐক্যে শান মমতার! বিরোধী ছাড়াও কথা বিক্ষুব্ধ বিজেপি সাংসদদের সঙ্গে

প্রবীণ বিজেপি নেতা এলকে আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনে আডবাণীর কক্ষে তাঁর সঙ্গে দেখা করেন মমতা। দুজনের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়।

প্রবীণ বিজেপি নেতা এলকে আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনে আডবাণীর কক্ষে তাঁর সঙ্গে দেখা করেন মমতা। দুজনের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়।

অন্যদিকে, সাসপেন্ডেড বিজেপি সাংসদ কীর্তি আজাদ সংসদে তৃণমূলের অফিসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেলেরও। সমাজবাদী নেতা রামগোপাল যাদবও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

মমতা-আডবানি সাক্ষাত

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, তাঁর সঙ্গে আডবানির পরিচয় দীর্ঘদিনের। তাঁর স্বাস্থ্য নিয়েও খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা-আহমেদ প্যাটেল সাক্ষাত

সংসদে বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে সাক্ষাত করেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিক্ষুব্ধ বিজেপি সাংসদদের সঙ্গে কথা

বিক্ষুব্ধ বিজেপি সাংসদদের কাছে অসমে এনআরসি নিয়ে প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানিয়েছেন।

মমতা-জয়া বচ্চন সাক্ষাত

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয় সমাজবাদী সাংসদ জয়া বচ্চনেরও।

মমতা-শিবসেনা বৈঠক

সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের

প্রতিবেশীর জন্য উদ্বেগ

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবেশী হওয়ার অসমের ঘটনা পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+