রাজীব কুমার ইস্যু কি আলোচনায় এল? সাংবাদিকদের প্রশ্নে ফের 'স্পিকটি নট' মমতা

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস রাজীব কুমারকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস রাজীব কুমারকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি আত্মগোপন করে রয়েছেন নাকি ছুটিতে রয়েছেন, তা নিয়ে রাজ্যজুড়ে জোর জল্পনা চলছে। রাজ্য প্রশাসনের বক্তব্য, ১৭ দিনের ছুটিতে রয়েছেন রাজীব কুমার। তবে কোথায় রয়েছেন তা জানা নেই। আর এই প্রসঙ্গেই সিবিআই ১৪ জনের নতুন দল গঠন করে রাজীব কুমারকে খোঁজার ও তদন্ত করার অভিযানে নেমেছে।

শাহের সঙ্গে সাক্ষাৎ

শাহের সঙ্গে সাক্ষাৎ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি এড়িয়ে গিয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এদিন সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

এনআরসি নিয়ে আলোচনা

এনআরসি নিয়ে আলোচনা

এনআরসি থেকে শুরু করে বাংলার নাম বদল, নানা প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে সিবিআই, সারদা মামলা অথবা রাজীব কুমার এই প্রসঙ্গগুলি তিনি এড়িয়ে গিয়েছেন। তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কোনও আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্ন হয় তিনি এড়িয়ে গিয়েছেন অথবা ক্ষিপ্ত হয়ে জবাব দিয়েছেন।

রাজীব-মমতা দূরত্ব

রাজীব-মমতা দূরত্ব

অর্থাৎ রাজীব কুমার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব বজায় রেখে চলছেন। যদিও বিজেপি এই ইস্যুতে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা করেছে। কারণ কয়েকমাস আগে এই রাজীব কুমারকে জেরা করতে সিবিআই যখন কলকাতায় তার বাসভবনে গিয়েছিল, সেইসময় পথ আটকে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাতভর ধরনা করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। অথচ এখন তিনি রাজীব কুমার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। যা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ মমতার, রাজীব কুমার ইস্যুতে মুখ খুললেন না মমতা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+