Mamata Banerjee: কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছিল সব দিয়েছি, প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের বৈঠকের পর বললেন মমতা
রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি মেনেই সকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন সাংসদ।
প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কথা প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন। কেন্দ্র রাজ্যের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন সব প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। গরিব মানুষের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে সেটা একেবারেই ঠিক নয়। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েিছলেন। ছিলেন আরও ৯ সাংসদ। প্রধানমন্ত্রী মোদীকে ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালের বাজেেট রাজ্যের জন্য ১০০ দিনের কাজের টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্র যা যা তথ্য চেয়েছে সব তথ্য দেওয়া হয়েছে। ১৫৫টি দল রাজ্যে পরিদর্শনে এসেছে। কোনও তথ্য গোপন করা হয়নি। বৈঠকে নাকি প্রধানমন্ত্রী মোদী বলেছে কেন্দ্রের অফিসারদের সঙ্গে রাজ্যের অফিসাররা বৈঠক করবেন এবং যা প্রয়োজনীয় তথ্য প্রয়োজন সেগুলি দেওয়া হবে। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। কেন টাকা দেওয়া হচ্ছে না তা নিেয় অফিসারদের মধ্যে বৈঠক হবে।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি এই বিষয়ে কোনও উত্তর দিতে চাননি। প্রসঙ্গত আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়নি। গতকাল সংসদ ভবন চত্ত্বরে বিরোধীদের বিক্ষোভ চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে নিেয় নানা রকম অঙ্গভঙ্গি করে দেখান। সেটা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছেন তখন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রথম বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী নবান্নে পা রাখলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।












Click it and Unblock the Notifications